২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের সঙ্গে জাতীয় কমিটির বৈঠক বৃহস্পতিবার

গ্যাস অনুসন্ধান ও রপ্তানির বিষয়ে আলোচনার জন্য জ্বালানি মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সঙ্গে বৈঠকে বসছে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় জাতীয় সংসদ ভবনে এ বৈঠক হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2009, 06:31 PM

Updated : 26 Aug 2022, 12:11 PM

ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্যাস অনুসন্ধান ও রপ্তানির বিষয়ে আলোচনার জন্য জ্বালানি মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সঙ্গে বৈঠকে বসছে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় জাতীয় সংসদ ভবনে এ বৈঠক হবে। বুধবার রাতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতা রুহিন হোসেন প্রিন্স বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সরকারের পক্ষ থেকে আমাদের আমন্ত্রণ জানানো হয়েছে।" তিনি জানান, বৈঠকে জাতীয় কমিটির পক্ষ থেকে আহ্বায়ক প্রকৌশলী শেখ মোহাম্মদ শহীদুল্লাহ, বিচারপতি গোলাম রব্বানী, অধ্যাপক আনু মুহাম্মদ, অধ্যাপক এম এম আকাশ ও নূর মোহাম্মদ উপস্থিত থাকবেন। "আমরা সব সময় উন্মুক্ত সংলাপের দাবি জানিয়ে আসছি। বৃহস্পতিবারের বৈঠকেও একই দাবি জানাব", বলেন তিনি। প্রিন্স জানান, সাগরের তেল-গ্যাস অনুসন্ধানে দুই বিদেশি কোম্পানির সঙ্গে সরকার যে চুক্তি করতে যাচ্ছে, ওই চুক্তির শর্ত প্রকাশের দাবি জানানো হবে বৈঠকে। সরকারের সঙ্গে বৈঠকের পর জাতীয় কমিটি প্রেস ব্রিফিং করবে বলেও তিনি জানান। স