২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা সেতুর অর্থায়নে পুঁজিবাজারে বন্ড ছাড়া হবে: যোগাযোগমন্ত্রী

পদ্মা সেতুর জন্য বন্ড ইস্যুর মাধ্যমে পুঁজি বাজার থেকে অর্থ সংগ্রহের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2009, 12:40 PM

Updated : 26 Aug 2022, 12:11 PM

ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতুর জন্য বন্ড ইস্যুর মাধ্যমে পুঁজি বাজার থেকে অর্থ সংগ্রহের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন। মঙ্গলবার সংসদে প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী এ তথ্য জানান। তবে কবে থেকে তা শুরু হবে তা লিখিত জবাবে উল্লেখ করা হয়নি। এদিন ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে বিকেল ৪টা ১০ মিনিটে প্রশ্নোত্তর পর্ব শুরু হয়। জাতীয় পার্টির সাংসদ এ বি এম রুহল আমিন হাওলাদারের এক প্রশ্নের লিখিত জবাবে সৈয়দ আবুল হোসেন জানান, নকশা প্রণয়নে নিয়োজিত পরামর্শক প্রতিষ্ঠানের দাখিল করা ফাইনাল স্কিম ডিজাইন অনুযায়ী পদ্মা সেতু নির্মাণে প্রায় ২ দশমিক ৪ বিলিয়ন মাির্কন ডলার ব্যয় হতে পারে। সেতুটি নির্মাণে সময় লাগবে প্রায় তিন বছর। পদ্মা সেতু নির্মাণে বন্ড ইস্যুর মাধ্যমে পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের উদ্যোগ নেওয়া হচ্ছে। জাতীয় পার্টির সাংসদ সালমা ইসলামের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ঢাকা-চট্টগ্রাম রুটে বৈদ্যুতিক ট্রেন সার্ভিস চালুর পরিকল্পনা সরকারের রয়েছে। এজন্য সহসাই একটি সমীক্ষা প্রকল্পের জন্য সব কার্যক্রম নেওয়া হয়েছে। নওগাঁও-৬ আসনের সাংসদ ইসরাফিল আলমের এক প্রশ্নের জবাবে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী শিরিন শারমিন চৌধুরী সংসদকে জানান, বর্তমান সরকারের আমলে ৮০ হাজার নারীকে মাতৃত্বকালীন ভাতা দেওয়া হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেআরসি/পিসি/এএল/এইচএ/১৮৪০ ঘ.