২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমানকে ১০ দিনের মধ্যে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ

মোহাম্মদপুরের বিএনপি নেতা ওসমান গনি হত্যা চেষ্টা মামলায় সাবেক প্রতিমন্ত্রী আমানউল্লাহ আমানকে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আগামী ১০ দিনের মধ্যে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2009, 05:26 PM

Updated : 26 Aug 2022, 12:11 PM

ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মোহাম্মদপুরের বিএনপি নেতা ওসমান গনি হত্যা চেষ্টা মামলায় সাবেক প্রতিমন্ত্রী আমানউল্লাহ আমানকে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আগামী ১০ দিনের মধ্যে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেওয়া হয়েছে। সোমবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম এহসানুল হক এ আদেশ দেন। একইদিন আমানের আইনজীবীরা তার জামিন আবেদন করলেও বিচারক তা নাকচ করে দেন। গত ২৯ সেপ্টেম্বর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক জাফর আহম্মেদ ওসমান গনি হত্যা চেষ্টা মামলায় আমানকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আমান ওই দিন দুপুরে সিঙ্গাপুর থেকে দেশে ফিরলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তারের করে তাকে আদালতে পাঠানো হয়। আমানের আইনজীবীরা রিমান্ড আবেদন বাতিলের আবেদন করলে হাইকোর্ট তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেয়। ওই আদেশের অনুলিপি সোমবার আদালতে উপস্থাপন করা হলে হাকিম এইসানুল হক আমানকে ১০ দিনের মধ্যে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন। এর আগে ওসমান গনি হত্যা মামলার আসামি আতাউর রহমান আদালতে দেওয়া জবানবন্দিতে বলেন, "আমানের নির্দেশে তারা গত ২৯ মে ওসমান গনিকে হত্যার উদ্দেশ্যে গুলি করে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএনএস/এইচএ/২৩১৫ ঘ.