ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- রোববার সংসদ অধিবেশনের শুরুতে মন্ত্রী ও সরকারি দলের সাংসদদের অনুপস্থিতিতে স্পিকার আবদুল হামিদের ক্ষোভেই 'সংসদ কার্যকর নেই' প্রমাণ হয়েুছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।
সোমবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, "সরকারের মন্ত্রী ও সাংসদদের সংসদে না পেয়ে স্পিকারের মধ্যে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে, তা থেকে প্রমাণিত হয়, সংসদ কার্যকর নেই।''
তিনি অভিযোগ করে বলেন, "সরকারি দল সংসদকে অকার্যকর করে ফেলেছে। এখন তারা রাষ্ট্রকে অকার্যকর করার ষড়যন্ত্র
bdnews24