ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--সংসদের তৃতীয় অধিবেশন আগামী ১৩ অক্টোবর পর্যন্ত চলবে।
বৃহস্পতিবার সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে বেলা সাড়ে তিনটায় কার্যউপদেষ্টা কমিটির এ বৈঠক শুরু হয়।
এতে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ডেপুটি স্পিকার শওকত আলীসহ কার্যউপদেষ্টা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
বৈঠকের পর বিকেল ৪টা ১৫ মিনিটে ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয় ।
গত ৭ সেপ্টেম্বর সংসদের তৃতীয় অধিবেশন শুরু হয়। ঈদুল ফিতর ও দুর্গাপূজার জন্য ১৮ দিন বিরতির পর ৪ অক্টোবর সংসদের মূলতবি অধিবেশন আবার শুরু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেআরসি/আরএ/এসএইচ/১৭১১ ঘ.
bdnews24