নোয়াখালী, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির অভিযোগে নোয়াখালীর সাবেক বিএনপি সাংসদ মো. শাহজাহানসহ ছয়জনের বিরুদ্ধে বৃহস্পতিবার একটি মামলা হয়েছে।
দুর্নীতি দমন কমিশন-দুদক সমন্বিত জেলা কার্যালয় নোয়াখালীর সহকারী পরিচালক মো. সফিউল আলম সুধারাম থানায় মামলাটি করেন।
মামলার অপর আসামিরা হলেন- নোয়াখালীর সাবেক জেলা প্রশাসক বর্তমানে যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক মো. শাহাদাত হোসেন মজুমদার, সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বর্তমানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শহীদুল ইসলাম, গণপূর্ত বিভাগের সাবেক নির্বাহী প্রকৌশলী মো. সাহাদাত হোসেন, একই বিভাগের সাবেক সিনিয়র সহকারী মো. বেনজামিন হায়দার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মিজান উল আলম।
মামলার অভিযোগে বলা হয়, মো. শাহজাহান নিজ নামে এবং তার দু'ছেলে, দু'মেয়ে, শালী ও ভাগিনাসহ আত্মীয় স্বজনের নামে ছয়টি প্লট, তার ঘনিষ্ঠ সহযোগী হারুনুর রশিদ আজাদের পরিবারের নামে চারটি প্লট এবং তার সহযোগী আবদুল্লাহ চেয়ারম্যানের পরিবারের নামে চারটি প্লট বরাদ্দের সুপারিশ করেন। যা ১৯৪৭সালের দুর্নীতি প্রতিরোধ আইনে এবং দণ্ডবিধির ১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ।
শহরের মাস্টার প্ল্যানে বাণিজ্যিক এলাকার জন্য চিহ্নিত প্লটের মোট পাঁচ একর জমি প্রকৃত ব্যবসায়ী নয় এমন ১৬৭ জনকে ব্যবসায়ী হিসেবে দেখিয়ে তাদের বরাদ্দের সুপারিশ করা হয়েছে। এর মাধ্যমে সরকারের কাছে তথ্য গোপন করা হয়েছে বলে আসামিদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
সুধারাম থানার উপ পরিদর্শক মিনু বড়
bdnews24