২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে বোমা হামলায় আ. লীগ নেতা আহত

দুর্বৃত্তদের বোমা হামলায় আহত হয়েছেন বরিশালের গৌরনদী উপজেলার আওয়ামী লীগ নেতা ও পৌরসভার সাবেক কমিশনার হারুন হাওলাদার (৫২)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2009, 10:54 AM

Updated : 26 Aug 2022, 11:00 AM

বরিশাল, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দুর্বৃত্তদের বোমা হামলায় আহত হয়েছেন বরিশালের গৌরনদী উপজেলার আওয়ামী লীগ নেতা ও পৌরসভার সাবেক কমিশনার হারুন হাওলাদার (৫২)। তাকে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার রাত ১০টার দিকে উপজেলার টরকী বন্দর এলাকায় নিজের ওষুধের দোকানে তিনি বোমা হামলার শিকার হন বলে গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুজ্জামান আমীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। তিনি বলেন, একই পৌরসভার সাবেক কমিশনার সন্তোষ বণিকের সৎকার অনুষ্ঠানে যোগদান শেষে হারুন রাত নয়টার দিকে টরকী বন্দরে বাড়ির সামনে নিজের ওষুধের দোকানে বসেন। রাত ১০ টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে ঢোকার সময় অজ্ঞাত দূর্বৃত্তরা তাকে লক্ষ্য করে পর পর দুটি শক্তিশালী বোমা ছুঁড়ে পালিয়ে যায়। বোমার আঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তার পিঠ ঝলসে গেছে। এলাকাবাসী তাকে উদ্ধার করে গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাকে বরিশালে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। গৌরনদী থানার ওসি জানান, পূর্ব বিরোধের জের ধরে এ ঘটনা ঘটানো হতে পারে। তারা বিষয়টি তদন্ত করে দেখছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমএসবি/১৬৪৩ ঘ.