২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাজমুল হুদাকে সর্বশেষ মামলায় জামিন দিয়েছে হাইকোর্ট

বিএনপি নেতা সাবেক যোগাযোগ মন্ত্রী নাজমুল হুদাকে সর্বশেষ মামলায় জামিন দিয়েছে হাইকোর্ট। হুদার আইনজীবীরা বলেছেন এ জামিন আদেশের ফলে তার কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2009, 08:25 AM

Updated : 26 Aug 2022, 11:00 AM

ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বিএনপি নেতা সাবেক যোগাযোগ মন্ত্রী নাজমুল হুদাকে সর্বশেষ মামলায় জামিন দিয়েছে হাইকোর্ট। হুদার আইনজীবীরা বলেছেন এ জামিন আদেশের ফলে তার কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই। বুধবার হাইকোর্টের বিচারপতি সৈয়দ এ বি মাহমুদুল হক ও বিচারপতি মইনুল হক চৌধুরীর গঠিত বেঞ্চ নাজমুল হুদার জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেয়। মতিঝিল থানা দায়ের করা ঘুষ গ্রহণের মামলায় শুনানি শেষে হাইকোর্ট ব্যারিস্টার হুদাকে তিন মাসের জামিন দেয়। গত বছরের ১৮ জুন মতিঝিল থানায় তার সম্পাদিত ' খবরের অন্তরালে' পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশের নামে ৬ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ এনে মামলাটি দায়ের করা হয়। জামিন শুনানিতে অংশ নেন তার স্ত্রী সিগমা হুদা ও ফওজিয়া করিম। সাবেক যোগাযোগ মন্ত্রীর বিরুদ্ধে ২২টি মামলা রয়েছে। জামিন আদেশের পর সিগমা হুদা সাংবাদিকদের জানান, এ পর্যন্ত ২০টি মামলায় জামিন পেলেন ব্যারিস্টার হুদা। এছাড়া তিনি একটি মামলা থেকে অব্যাহতি পেয়েছেন ও অন্য আরেকটি মামলা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ব্যারিস্টার নাজমূল হুদাকে গত বছরের ৩ ফেব্র"য়ারি রাতে যৌথ বাহিনী আটক করে। তাকে বিশেষ আদালত ২টি চাঁদাবাজি ও একটি আয় বর্হিভূত সম্পদের মামলায় মোট ২৬ বছরের কারাদণ্ড দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএম/এসকে/১৪২৩ঘ.