২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নুরুল ইসলামের মৃত্যুর ঘটনার পুনঃতদন্ত দাবি

দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গণতন্ত্রী পার্টির সভাপতি নুরুল ইসলামের রহস্যজনক মৃত্যুর ঘটনার পুনঃতদন্তের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন তার স্ত্রী ও দলের নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2009, 02:52 PM

Updated : 26 Aug 2022, 10:59 AM

ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গণতন্ত্রী পার্টির সভাপতি নুরুল ইসলামের রহস্যজনক মৃত্যুর ঘটনার পুনঃতদন্তের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন তার স্ত্রী ও দলের নেতারা। তারা ইতিমধ্যেই এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রত্যাখান করেছেন। মঙ্গলবার রাজধানীর কাকরাইলে গণতন্ত্রী পার্টির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নুরুল ইসলামের স্ত্রী কবি রুবি রহমান ও পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আফজাল পৃথক বক্তব্যে এ অভিন্ন দাবি জানান। তদন্ত প্রতিবেদন নিয়ে পত্রিকায় প্রকাশিত খবরের তথ্য উল্লেখ করে রুবি রহমান বলেন, "আমি ক্ষোভের সঙ্গে পরিবারের পক্ষ থেকে এ তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করছি এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন গণতন্ত্রমনা সরকারের কাছে আমার স্বামী ও একমাত্র ছেলের মৃত্যু ঘটনার পুনঃতদন্ত দাবি করছি।" মোহাম্মদ আফজাল তার লিখিত বক্তব্যে তদন্ত প্রতিবেদনের চিত্র তুলে ধরেন। বিগত তত্ত্বাবধায়ক সরকার ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার আবদুস সালামকে প্রধান করে নুরুল ইসলাম ও তার পুত্রের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছিল। ঐ কমিটি স