২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উচ্চশিক্ষার্থে যুক্তরাষ্ট্র যেতে আগ্রহীদের সহযোগিতার আশ্বাস মরিয়ার্টির

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা নিতে আগ্রহী বাংলাদেশী ছাত্র-ছাত্রীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2009, 02:23 PM

Updated : 26 Aug 2022, 10:59 AM

বরিশাল, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা নিতে আগ্রহী বাংলাদেশী ছাত্র-ছাত্রীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি। তিনি বলেন, "ইতোমধ্যে বাংলাদেশ থেকে অনেক ছাত্র-ছাত্রী উচ্চ শিক্ষার্থে যুক্তরাষ্ট্র গেছে।" "উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্র যেতে চাইলে আপনার ভালো ফল থাকতে হবে এবং ইংরেজি বলা ও শোনার ক্ষেত্রে দক্ষ হতে হবে", বলেন মরিয়ার্টি। বরিশালে তিনদিনব্যাপী 'আমেরিকা সপ্তাহ ' উদযাপনের অংশ হিসেবে মঙ্গলবার মার্কিন রাষ্ট্রদূত শহরের ব্রজমোহন কলেজের (বিএম) ছাত্রদের উদ্দেশে বক্তৃতায় এ কথা বলেন। সোমবার থেকে বরিশাল শহরে 'আমেরিকা সপ্তাহ' শুরু হয়েছে। এর আগে মরিয়ার্টি স্থানীয় ইমামদের সঙ্গে মতবিনিময় করেন। ইমামরা তাকে মার্কিন পররাষ্ট্রনীতিতে সম্ভাব্য পরিবর্তন, যুক্তরাষ্ট্রে ধর্মীয় নেতাদের ভূমিকা থেকে শুরু করে সেদেশের সাদা ও কালো মানুষের মধ্যে বৈষম্য বিষয়ে নানা প্রশ্ন করেন। পরে রাষ্ট্রদূত কীর্তনখোলা নদীর জেটিতে যক্ষ্মা সচেতনতা কর্মসূচির অংশ হিসেবে এসএমসি'র ভাসমান তথ্য, শিক্ষা ও যোগাযোগ কেন্দ্র 'আমরা বন্দর থেকে বন্দরে নোঙ্গর করি' উদ্বোধন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেএইচকে/এইচএ/এসকে/২০১৮ঘ.