ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ বিন নাসের আল বুসাইরি মঙ্গলবার সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাতের পর শমসের মুবিন চৌধুরী সাংবাদিকদের বলেন, "সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে খালেদা জিয়ার সৌজন্য সাক্ষাত হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেছেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে।"
তিনি আরও বলেন, "সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ ও সেখানে আরও জনশক্তি নিয়োগের ব্যাপারে সৌদি রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা করেছেন খালেদা জিয়া।"
এরপর কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির কার্য নির্বাহী পরিষদের একটি প্রতিনিধি দল খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করেন। তারা দলের চেয়ারপারসনের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।
ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির প্রতিনিধি দলে ছিলেন
অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, ড. আবুল বারাকাত, অধ্যাপক মো. ফারুক, ড. আবু সিনা, ড. এম ইয়াকুব আলী, ড. মো. মোত্তালিব প্রমুখ।
এ সময় বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন ও সাবেক পররাষ্ট্র সচিব শমসের মুবিন চৌধুরীও উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিসি/এসকে/২০০৭ঘ.
bdnews24