২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশেষ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধীদের বিচার দাবি

বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে অবিলম্বে অভিযুক্ত যুদ্ধাপরাধীদের বিচার ও জামায়াত-শিবিরের রাজনীতি চিরতরে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে মুক্তিযুদ্ধের পক্ষের সংগঠন 'আমরা মুক্তিযোদ্ধার সন্তান'। সোমবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ দাবি জানান সংগঠনের সভাপতি মো. হুমায়ুন কবির।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2009, 06:24 PM

Updated : 26 Aug 2022, 10:59 AM

ঢাকা,জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে অবিলম্বে অভিযুক্ত যুদ্ধাপরাধীদের বিচার ও জামায়াত-শিবিরের রাজনীতি চিরতরে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে মুক্তিযুদ্ধের পক্ষের সংগঠন 'আমরা মুক্তিযোদ্ধার সন্তান'। সোমবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ দাবি জানান সংগঠনের সভাপতি মো. হুমায়ুন কবির। তিনি বলেন, "৭১ সালে রাজাকার, আলবদর, আল শামস ও যুদ্ধাপরাধী এবং তাদের সংগঠন জামায়াতে ইসলামির ভূমিকার বিষয়ে সবাই অবহিত। তাদের এ বর্বরোচিত, জঘন্য কর্মকাণ্ডের জন্য আমরা বিশেষ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধীদের বিচার এবং জামায়াত-শিবিরের রাজনীতি চিরতরে নিষিদ্ধ ঘোষণার দাবি করছি।" সংগঠনের পক্ষ থেকে আরও ছয় দফা দাবি জানানো হয়। এর মধ্যে রয়েছে- চাকরি ক্ষেত্রে বিদ্যমান ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটার যথাযথ বাস্তবায়ন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনীদের ফাঁসির রায় কার্যকর ও জাতীয় চার নেতা হত্যাকাণ্ডের পুনঃতদন্ত করে প্রকৃত দোষীদের ফাঁসির দণ্ড প্রদান। সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম নয়নসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এএল/এসকে/০০১৮ঘ.