২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি এখনো বিরোধী দলীয় উপনেতা নির্বাচন করতে পারেনি

প্রধান বিরোধী দল বিএনপি এখনো পার্লামেন্টে বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার ডেপুটি নির্বাচন করতে পারেনি। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে রোববার বিকেলে বিএনপি সংসদীয় দলের সভায় জয়নাল আবেদিন ফারুককে বিরোধী দলীয় চিফ হুইপ নির্বাচন করা হলেও ওই সভায় সংসদে বিরোধী দলের উপনেতা নির্বাচন করতে পারেনি তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2009, 03:50 PM

Updated : 26 Aug 2022, 10:59 AM

ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--প্রধান বিরোধী দল বিএনপি এখনো পার্লামেন্টে বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার ডেপুটি নির্বাচন করতে পারেনি। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে রোববার বিকেলে বিএনপি সংসদীয় দলের সভায় জয়নাল আবেদিন ফারুককে বিরোধী দলীয় চিফ হুইপ নির্বাচন করা হলেও ওই সভায় সংসদে বিরোধী দলের উপনেতা নির্বাচন করতে পারেনি তারা। বিএনপি সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরী রোববার জাতীয় সংসদে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,"আমরা জয়নাল আবেদিন ফারুককে বিরোধী দলীয় চিফ হুইপ নির্বাচন করেছি, কিন্তু বিরোধী দলের উপনেতা এখনো নির্বাচন করা হয়নি।" অষ্টম জাতীয় সংসদে তৎকালীন ক্ষমতাসীন দল বিএনপি তার পুরো পাঁচ বছরের মেয়াদেও সংসদ উপনেতা নির্বাচন করেনি। এবিএম আশরাফ উদ্দিন নিজান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিএনপি সংসদীয় দল খালেদা জিয়া ও এম কে আনোয়ারকে প্রিভিলেজ কমিটিতে প্রতিনিধি মনোনীত করেছে । তিনি নিজে হাউজ কমিটিতে বিএনপি'র প্রতিনিধিত্ব করবেন বলে জানালেন। হাউজ কমিটি সাংসদদের আবাসন ও অন্যান্য বিভিন্ন বিষয় দেখে থাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এইচএ/এসকে/২১৪৬ঘ.