২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির বিরুদ্ধে শপথভঙ্গের অভিযোগে বিএনপির ওয়াকআউট

মাগরিবের নামাজের পর অধিবেশন শুরুর পরপরই খালেদা জিয়ার নেতৃত্বে ওয়াকআউট করেছে বিএনপি। তাদের সঙ্গী হয়েছে চারদলের অন্য শরীকরা। বিএনপি সাংসদ সালাউদ্দীন কাদের চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন," ৯০ দিনের মধ্যে নির্বাচন না দিয়ে রাষ্ট্রপতি শপথভঙ্গ করেছেন। এই রাষ্ট্রপতির বক্তব্য আমরা শুনতে পারি না। দুই বছর দেশকে অগণতান্ত্রিক শাসনে রেখেছে এই রাষ্ট্রপতি।" সংসদ থেকে জানাচ্ছেন কামরান রেজা চৌধুরী ও সুমন মাহবুব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2009, 12:31 PM

Updated : 26 Aug 2022, 10:59 AM

ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগরিবের নামাজের পর অধিবেশন শুরুর পরপরই খালেদা জিয়ার নেতৃত্বে ওয়াকআউট করেছে বিএনপি। তাদের সঙ্গী হয়েছে চারদলের অন্য শরীকরা। বিএনপি সাংসদ সালাউদ্দীন কাদের চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন," ৯০ দিনের মধ্যে নির্বাচন না দিয়ে রাষ্ট্রপতি শপথভঙ্গ করেছেন। এই রাষ্ট্রপতির বক্তব্য আমরা শুনতে পারি না। দুই বছর দেশকে অগণতান্ত্রিক শাসনে রেখেছে এই রাষ্ট্রপতি।" কিছুক্ষণ পর বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া সাংবাদিকদের ব্রিফ করবেন বলেও তিনি জানান। স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে বক্তব্য দিতে চাইলে অনুমতি পাননি সালাউদ্দীন কাদের চৌধুরী। তখন তিনি তার নেত্রীকে নিয়ে দলবলসহ বেরিয়ে যান এবং উচ্চৈস্বরে কথা বলতে থাকেন। দৃশ্যত নিজদলীয় রাষ্ট্রপতির ভাষণ বর্জনের জন্য সংসদ থেকে বেরিয়ে যান বিএনপি সাংসদরা। এর আগে নতুন স্পিকার দায়িত্বগ্রহণের পর ১২২টি অধ্যাদেশ উত্থাপন করেছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। রোববার সংসদের প্রথম অধিবেশনে বিনা প্রতদ্বন্দ্বিতায় স্পিকার নির্বাচিত হন অ্যাডভোকেট আব্দুল হামিদ। অবসরপ্রাপ্ত কর্নেল শওকত আলী নির্বাচিত হন ডেপুটি স্পিকার। নতুন স্পিকারের সভাপতিত্বে অধিবেশন শুরুর পরপরই আইনমন্ত্রী তত্ত্বাবধায়ক সরকারের সময়ে করা ওই অধ্যাদেশগুলো সংসদে উত্থাপন করেন। এর আগে বিদায়ী স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। উদ্বোধনী ভাষণের শেষ দিকে বিদায়ী স্পিকার জমিরউদ্দিন সরকার স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের কার্যক্রম শুরু করেন। স্পিকার নির্বাচনের পরপরই অধিবেশন আধঘণ্টার জন্য মুলতবি করা হয়। এর পর সংসদের ৫ম তলায় রাষ্ট্রপতির চেম্বারে নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ান ইয়াজউদ্দিন আহম্মেদ। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা, উপনেতা জিল