ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুস্থিতিতে সংসদ পরিচালনার জন্য ৫ সদস্যের সভাপতিমণ্ডলীর সদস্য মনোনয়ন দিয়েছেন নতুন স্পিকার।
রোববার বিকালে নতুন স্পিকার অ্যাডভোকেট আব্দুল হামিদের সভাপতিত্বে মূলতবি অধিবেশন শুরু হলে তিনি এ মনোনয়ন দেন।
এছাড়া তার নেতৃত্বে সংসদের কার্য উপদেষ্টা কমিটির নামও ঘোষণা করেন স্পিকার হামিদ।
সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন, আওয়ামী লীগের অধ্যাপক আলী আশরাফ, অ্যাডভোকেট ফজলে রাব্বী, জাতীয় পার্টির ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, আওয়ামী লীগের ধীরেন্দ্র চন্দ্রদেব নাথ শম্ভু ও মেহের আফরোজ চুমকি।
কার্য উপদেষ্টা কমিটির সদস্যরা হলেন, সংসদ নেতা শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া, সৈয়দা সাজেদা চৌধুরী, তোফায়েল আহমেদ, ডেপুটি স্পিকার শওকত আলী, শেখ ফজলুল করিম সেলিম, সুরঞ্জিত সেন গুপ্ত, প্রধান হুইপ আবদুস শহীদ, জাতীয় পার্টির এইচ এম এরশাদ, অ্যাডভোকেট রহমত আলী, অ্যাডভোকট আবদুল মতিন খসরু, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, জাতীয় পার্টির ফজলে রাব্বী ও বিএনপির এম কে আনোয়ার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এসএম/এসইউএম/জিএনএ/১৮০৫ ঘ.
bdnews24