২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদ অধিবেশন শুরু

নবম জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশন শুরু হয়েছে। রোববার সোয়া তিনটায় অধিবেশন শুরু হয়। আড়াই বছর পর বসা এ অধিবেশনে অংশ নিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2009, 09:25 AM

Updated : 26 Aug 2022, 10:59 AM

ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবম জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশন শুরু হয়েছে। রোববার সোয়া তিনটায় অধিবেশন শুরু হয়। আড়াই বছর পর বসা এ অধিবেশনে অংশ নিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি। বিদায়ী স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়েছে। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অধিবেশন কক্ষে তাদের আসন গ্রহণ করেছেন। বেলা সোয়া তিনটায় অধিবেশন কক্ষে প্রবেশ করেন বিদায়ী স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার। এর আগে শেখ হাসিনার নেতৃত্বে অধিবেশন কক্ষে প্রবেশন করে আওয়ামী লীগের সাংসদরা। স্পিকার আসন গ্রহণের পরপরই খালেদা জিয়ার নেতৃত্বে অধিবেশন কক্ষে প্রবেশ করে বিএনপির সাংসদরা। এ সময় তাদের বুকে ছিল কালো ব্যাজ। বিএনপির আগে অধিবেশন কক্ষে আসে জামায়াত ইসলামীর দুই সাংসদ এবং এলডিপির সাংসদ অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এজে/এফএফ/জিএনএ/১৫২২ঘ.