২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীর ৫ উপজেলায় আ. লীগ সমর্থক নির্বাচিত

পটুয়াখালীর সাতটি উপজেলার মধ্যে ছয়টির বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ৫টি উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বিজয়ী হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2009, 07:51 AM

Updated : 26 Aug 2022, 10:58 AM

পটুয়াখালী, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পটুয়াখালীর সাতটি উপজেলার মধ্যে ছয়টির বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ৫টি উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বিজয়ী হয়েছেন। গলাচিপা উপজেলার ফলাফল এখনও পাওয়া যায়নি। শুক্রবার সকালে রিটার্নিং কর্মকর্তার নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাওয়া ফলাফলে সদর উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট সুলতান আহমেদ মৃধা। আনারস প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৩৯ হাজার ৮২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হলেন বিএনপি সমর্থিত শাহাদত হোসেন মৃধা। কাপ পিরিচ মার্কা নিয়ে তিনি পেয়েছেন ২৫ হাজার ৪শ' ৭৪ ভোট। এ উপজেলার ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো: ফোরকান সিকদার তালা মার্কা নিয়ে ৫৯ হাজার ৮৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এস এম লুৎফর রহমান ফুটবল প্রতীক নিয়ে ২২ হাজার ৯৪৩ ভোট পেয়েছেন। সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত প্রার্থী আমেনা বেগম (প্রজাপতি) ৩২ হাজার ৫১৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী সোহানা হোসেন (হাঁস) ভোট পেয়েছেন ৩০ হাজার ২১০। দুলকী উপজেলার চেয়ারম্যান হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হারুনুর রশিদ হাওলাদার। দেয়াল ঘড়ি মার্কা নিয়ে তিনি পেয়েছেন ১৬ হাজার ৬০৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো: শাহজাহান সিকদার পেয়েছেন ৭ হাজার ৯৫৫ ভোট। ভাইস চেয়ারম্যান পদে মো: শাহজাহান আকন্দ বই প্রতীক নিয়ে নয় হাজার ৫৭৭ ভোট নিয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: হাফিজুর রহমান (উড়োজাহাজ) পেয়েছেন সাত হাজার ১৮৫ ভোট। সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে আম প্রতীক নিয়ে মোছা. নাছিমা বেগম ১৭ হাজার ১৬২ ভোটে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মরিয়ম (পদ্মফুল) পেয়েছেন ৫ হাজার ৯৪৯ ভোট। মির্জাগঞ্জ উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী গাজী আতাহার উদ্দিন আহম্মেদ। দোয়াত কলম মার্কা নিয়ে তার প্রাপ্ত ভোটের পরিমাণ ১১ হাজার ২৫৮। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী শাহাবুদ্দিন নান্নু (ছাতা) পেয়েছেন ১০ হাজার ৮৬৭ ভোট। ভাইস চেয়ারম্যান পদে বই মার্কা নিয়ে খান মো: আবু বক্কর সিদ্দিকী পেয়েছেন ২১ হাজার ৬১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আব্দুস সালাম মৃধা (তালা) পেয়েছেন ১৩ হাজার ৮৭৩ ভোট। সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপির জেসমিন সুলতানা পেয়েছেন (আম) ২৬ হাজার ৫শ ৪০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাসিনা বেগম (হাঁস) পেয়েছেন ১৯ হাজার ৭০৬ ভোট। দশমিনা উপজেলার চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগের মো: আব্দুল আজিজ দোয়াত কলম প্রতীক নিয়ে ১৭ হাজার ৯৯৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী হাওলাদার মো: ইফতিয়াজউদ্দিন জয় (দেয়াল ঘড়ি) পেয়েছেন ১১ হাজার ৯৪৭ ভোট। ভাইস চেয়ারম্যান পদে মো: সাখাওয়াত হোসেন (বাঘ) পেয়েছেন ২২ হাজার ১২৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইকবাল মাহমুদ (উড়োজাহাজ) পেয়েছেন ১৭ হাজার ৬৪৮ ভোট। সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে শামসুন্নাহার খান ডলি (চাবি) পেয়েছেন ৩৬ হাজার ১৯০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সুরাইয়া সেলিম (আম) পেয়েছেন ৭ হাজার ১৬৯ ভোট। কলাপাড়া উপজেলায় বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। আনারস প্রতীক নিয়ে তিনি মোট ৪৩ হাজার ৬০৩ ভোট পেয়েছেন। অপর দিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের এস এম রাকিবুল হাসান (ছাতা) পেয়েছেন ৪৩ হাজার ৫৮২ ভোট। ভাইস চেয়ারম্যান পদে সুলতান মাহমুদ (তালা) ৬১ হাজার ৮৬৭ ভোট পেয়ে বিজয়ী হেয়ছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গাজী আব্বাস উদ্দিন (ফুটবল) পেয়েছেন ২২ হাজার ৭৬৭ ভোট। সংরক্ষিত মহিলা আসনে বিলকিস জাহান (হাঁস) ৩১ হাজার ৫৫৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাইজু হেলেন লাকী (আম) পেয়েছেন ৩০ হাজার ২৬৬ ভোট। বাউফল উপজেলার মোট ভোটকেন্দ্র হল ১০৬টি। এর মধ্যে একটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছিল। বাকি ১০৫টি কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এ উপজেলার চেয়ারম্যান পদে আওয়ামী প্রার্থী মো: মজিবুর রহমান (কাপ পিরিচ) বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোটের পরিমাণ ৪৫ হাজার ৭০৯। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: শহীদুর রহমান (দোয়াত কলম) পেয়েছেন ৩৫ হাজার ৮৬৯ ভোট। সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা: রুনিয়া বেগম (আম) পেয়েছেন ৫৫ হাজার ১৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাজমুন নাহার জলিল (প্রজাপতি) পেয়েছেন ৩৬ হাজার ৩২৯ ভোট। ভাইস চেয়ারম্যান পদে মো: শামসুল আলম (উড়োজাহাজ) ৪৯ হাজার ৮০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামাল হোসেন সালাম (ফুটবল) ৩০ হাজার ৩৭৬ ভোট পেয়েছেন। বৃহস্পতিবার সারাদেশে একযোগে উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ হয়। এটা দেশের তৃতীয় উপজেলা পরিষদ নির্বাচন। গোলযোগের কারণে ৪৮১টি উপজেলার মধ্যে ছয়টিতে নির্বাচন স্থগিত করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/জিএনএ/১৪০৫ ঘ.