হবিগঞ্জ, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জের ৮টি উপজেলার মধ্যে ৭টির ফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে একটি বাদে সবকটিতে জিতেছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা। সদর উপজেলায় আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন নির্দলীয় প্রার্থী সৈয়দ আহমেদুল হক।
বানিয়াচং উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ইকবাল হোসেন খান ৪০ হাজার ৮৩২২ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির নুরুল আমিন চৌধুরী পেয়েছেন ৩৯ হাজার ১২৬ ভোট।
আজমিরীগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মোশাররফ হোসেন মোহন ১৪ হাজার ২৬৬ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একই দলের মোঃ আতর আলী পেয়েছেন ১৩ হাজার ১৫৯ ভোট।
বাহুবল উপজেলায় ২৭ হাজার ৭৮১ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ নেতা আব্দুল কাদির চৌধুরী। তার নিকটতম সিপিবি'র প্রতিদ্বন্দ্বী শাহ মাহবুবুর রহমান পেয়েছেন ১০ হাজার ৯২১ ভোট।
লাখাই উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত রফিক আহমেদ ৯ হাজার ৫৯৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একই দলের অমলেন্দু লাল রায় পেয়েছেন ৯ হাজার ৪৬৭ ভোট।
চুনারুঘাট উপজেলায় ৫৭ হাজার ৯৩৫ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রাথী আব্দুল কাদির লস্কর। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি নেতা শফিকুল ইসলাম পেয়েছেন ৪৭ হাজার ৩৮৩ ভোট।
মাধবপুর উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাকির হোসেন চৌধুরী অসীম ৪৯ হাজার ২৬০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একই দলের এহতেশামুল চৌধুরী বার পেয়েছেন ২৯ হাজার ৮৭৭ ভোট।
নবীগঞ্জ উপজেলায় ২৭ হাজার ২৮৯ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জাসদ নেতা দেওয়ান গোলাম সারওয়ার হাদি গাজী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আব্দুল হাই পেয়েছেন ২২ হাজার ৬২৭ ভোট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএইচবি/০৪৫০ ঘ.
bdnews24