২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে চার উপজেলায় আ'লীগ নেতারা জয়ী

শরীয়তপুরের ছয়টি উপজেলার মধ্যে চারটির বেসরকারি ফলাফল ঘোষণা হয়েছে। সবকটিতেই চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী। সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৪৫ হাজার ৫০৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ নেতা আবুল ফজল মাস্টার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত বেগম শামসুন নাহার পেয়েছেন ৪৪১ ভোট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2009, 10:22 PM

Updated : 26 Aug 2022, 10:58 AM

শরীয়তপুর, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শরীয়তপুরের ছয়টি উপজেলার মধ্যে চারটির বেসরকারি ফলাফল ঘোষণা হয়েছে। সবকটিতেই চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী। সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৪৫ হাজার ৫০৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ নেতা আবুল ফজল মাস্টার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত বেগম শামসুন নাহার পেয়েছেন ৪৪১ ভোট। ডামুড্যা উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আলমগীর মাঝি ৩১ হাজার ৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নির্দলীয় প্রার্থী মুহাম্মদ মতিন মিয়া পেয়েছেন ১৩ হাজার ৮৯ ভোট। নড়িয়া উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত ৩৫ হাজার ১১২ ভোট পেয়ে আব্দুল ওহাব বেপারী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত শামসুল আলম দাদন পেয়েছেন ৯ হাজার ১৯৭ ভোট। জাজিরা উপজেলায় আওয়ামী লীগের মোশাররফ হোসেন ২৬ হাজার ৮২০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইব্রাহিম মাতবর ২৪ হাজার ৫১২ ভোট পেয়েছেন। জেলা রিটার্নিং কর্মকর্তা স্বপন কুমার বড়াল এ ফলাফল জানান। বৃহস্পতিবার সারাদেশে তৃতীয় উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ হয়। ৪৮১টি উপজেলার মধ্যে ছয়টিতে গোলযোগের কারণে নির্বাচন স্থগিত করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এএল/জেএইচডি/০৪২১ ঘ.