রাজশাহী, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর নয়টি উপজেলার সাতটির ফলাফল পাওয়া গেছে। এর পাঁচটিতে বিএনপি, একটিতে আওয়ামী লীগ এবং আরেকটিতে জামায়াত নেতা জয়ী হয়েছেন।
চারঘাট উপজেলায় চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন বিএনপির আবু সাইদ চাঁদ। মাছ প্রতীকে তিনি পেয়েছেন ৬২ হাজার ৭৫৬ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের ফখরুল ইসলাম চেয়ার প্রতীকে পেয়েছেন ৪৪ হাজার ৬০৬ ভোট।
পুঠিয়া উপজেলায় চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন বিএনপির আবু আমীন মোহাম্মদ ওয়ায়েদুল ইসলাম বাচ্চু। চেয়ার প্রতীকে তিনি পেয়েছেন ৫২ হাজার ২১৭ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আব্দুস সোবহান মণ্ডল কাপ-পিরিচ প্রতীকে পেয়েছেন ৩৮ হাজার ৭৯৭ ভোট।
বাঘা উপজেলায় চেয়ারম্যান পদে বিএনপির বয়েজুল ইসলাম খান জয়ী হয়েছেন। রিক্সা প্রতীকে তিনি পেয়েছেন ৩৫ হাজার ৮৩০ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মিজানুর রহমান ছাতা প্রতীকে ৩৩ হাজার ২৫৩ ভোট পেয়েছেন।
মোহনপুর উপজেলায় চেয়ারম্যান পদে বিএনপির সামিউল ইসলাম মুন জয়ী হয়েছেন। রিক্সা প্রতীকে তিনি ৩৭ হাজার ৩৭৪ ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের অ্যাডভোকেট আব্দুস সালাম মাছ প্রতীকে পেয়েছেন ২৭ হাজার ১২ ভোট।
বাগমারা উপজেলায় চেয়ারম্যান পদে বিএনপির জিয়াউর রহমান জিয়া জয়ী হয়েছেন। তিনি রিক্সা প্রতীকে ৭৩ হাজার ৫৬৬ ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট ইব্রাহীন হোসেন পেয়েছেন ৬৪ হাজার ২৮১ চেয়ার ভোট।
দূর্গাপুর উপজেলায় চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ। মাছ প্রতীকে তিনি পেয়েছেন ৫৫ হাজার ১৩৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি নেতা মোল্লা আব্দুল ওয়াহেদ ছাতা প্রতীকে পেয়েছেন ৪৭ হাজার ৭৩৬ ভোট।
পবা উপজেলায় চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন জামায়াত নেতা মকবুল হোসাইন। চাকা প্রতীকে তিনি পেয়েছেন ৭৭ হাজার ৪৯৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা ইয়াছিন আলী ছাতা প্রতীকে পেয়েছেন ৬৩ হাজার সাত ভোট।
রিটার্নিং কর্মকর্তা আব্দুল বারিক রাত তিনটার দিকে এ কথা জানান।
বৃহস্পতিবার সারাদেশে একযোগে উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ হয়। এটা দেশের তৃতীয় উপজেলা পরিষদ নির্বাচন। গোলযোগের কারণে ৪৮১টি উপজেলার মধ্যে ছয়টিতে নির্বাচন স্থগিত করা হয়েছে। এগুলো হল- খাগড়াছড়ির দীঘিনালা, কক্সবাজারের উখিয়া, কুমিল্লার বরুড়া, লক্ষ্মীপুরের রামগঞ্জ, সিরাজগঞ্জের বেলকুচি ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমএসবি/০৩৪৬ ঘ.
bdnews24