বগুড়া, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ার ১২টি উপজেলার সবকটির ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে পাঁচটিতে আওয়ামী লীগ, চারটিতে বিএনপি এবং তিনটিতে জামায়াতের নেতারা জয়ী হয়েছেন।
আদমদীঘি উপজেলায় চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম খান রাজু। মাছ প্রতীকে তিনি পেয়েছেন ৪৭ হাজার ২৯৮ ভোট। তার নিকটতম বিএনপির আব্দুল মুহিত তালুকদার চেয়ার প্রতীকে পেয়েছেন ৪৩ হাজার ৪৬৭ ভোট।
সারিয়াকান্দি উপজেলায় চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শাজাহান আলী। মাছ প্রতীকে তিনি পেয়েছেন ২৩ হাজার ৯৯২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী টিপু সুলতান আনারস প্রতীকে পেয়েছেন ১৫ হাজার ৭৫৭ ভোট।
ধুনট উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ নেতা টি আই এম নুরুন্নবী তারিক জয়ী হয়েছেন। কাপ-পিরিচ প্রতীকে তিনি পেয়েছেন ৫৮ হাজার ৬৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী শাজাহান আলী মাছ প্রতীকে পেয়েছেন ৩৮ হাজার ৩৩৬ ভোট।
নন্দীগ্রাম উপজেলায় চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রেজাউল আহসান জিন্নাহ। ছাতা প্রতীকে তিনি পেয়েছেন ৪৮ হাজার ৩১৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতা নুরুল ইসলাম মণ্ডল আনারস প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ১০৭ ভোট।
শেরপুর উপজেলায় চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগ নেতা মজিবর রহমান মজনু। ছাতা প্রতীকে তিনি পেয়েছেন ৮১ হাজার ৫৮৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের অধ্যক্ষ রুস্তম আলী আনারস প্রতীকে পেয়েছেন ৭৫ হাজার ৩৬৪ ভোট।
সদর উপজেলায় চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন বিএনপি নেতা আলী আজগর হেনা। রিক্সা প্রতীকে তিনি পেয়েছেন ৯১ হাজার ৯৭৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেতা রাগেবুল আহসান রিপু দেওয়াল ঘড়ি প্রতীকে ৫৯ হাজার ৩৩৩ ভোট পেয়েছেন।
শিবগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী মীর শাহ্ েআলম। রিক্সা প্রতীকে তিনি পেয়েছেন ৮৫ হাজার ৬৪৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সমর্থিত প্রার্থী মতিয়ার রহমান মতিন ছাতা প্রতীকে পেয়েছেন ৬৫ হাজার ৬৮৯ ভোট।
গাবতলী উপজেলায় চেয়ারম্যান পদে বিএনপি নেতা জাহিদুল ইসলাম হেলাল জয়ী হয়েছেন। ছাতা প্রতীকে ৫৩ হাজার ৯৯২ ভোট পেয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেতা এ এইচ আযম খান চাকা প্রতীকে পেয়েছেন ৫০ হাজার ৯৮৯ ভোট।
সোনাতলা উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত আহসানুল তৈয়ব জাকির। চেয়ার প্রতীকে তিনি পেয়েছেন ২৮ হাজার ২২৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেতা জিয়াউল কবির শ্যাম্পু আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ২২ হাজার ৭১ ভোট।
দুপচাঁচিয়া উপজেলায় চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন জামায়াত নেতা আব্দুল গণি মণ্ডল। চাকা প্রতীকে তিনি পেয়েছেন ৩৯ হাজার ৪০৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বাবু কল্যাণ প্রসাদ পোদ্দার রিক্সা প্রতীকে পেয়েছেন ২৮ হাজার ২৪৬ ভোট।
শাজাহানপুর উপজেলায় চেয়ারম্যান পদে জামায়াত নেতা ইয়াছিন আলী জয়ী হয়েছেন। দেওয়াল ঘড়ি প্রতীকে ৩২ হাজার ৯১৪ ভোট পেয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী সরকার বাদল ছাতা প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ৭৬৮ ভোট।
কাহালু উপজেলায় চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন জামায়াত নেতা মাওলানা তায়েব আলী। আনারস প্রতীকে ৪৮ হাজার ৩৫৯ ভোট পেয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেতা হোসেন আলী দেওয়াল ঘড়ি প্রতীকে পেয়েছেন ২৮ হাজার ২৬৮ ভোট।
রাত ২টার দিকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে একথা জানানো হয়।
বৃহস্পতিবার সারাদেশে একযোগে উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ হয়। এটা দেশের তৃতীয় উপজেলা পরিষদ নির্বাচন।
গোলযোগের কারণে ৪৮১টি উপজেলার মধ্যে ছয়টিতে নির্বাচন স্থগিত করা হয়েছে। এগুলো হল- খাগড়াছড়ির দীঘিনালা, কক্সবাজারের উখিয়া, কুমিল্লার বরুড়া, লক্ষ্মীপুরের রামগঞ্জ, সিরাজগঞ্জের বেলকুচি ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমএসবি/০৩১০ ঘ.
bdnews24