২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় তিন দলের তিন নেতার জয়

কুষ্টিয়ার ছয়টি উপজেলার মধ্যে তিনটির ফলাফল ঘোষণা হয়েছে। এর একটিতে আওয়ামী লীগ, একটিতে জামায়াতে ইসলামী এবং অপরটিতে জাতীয় পার্টির নেতা বিজয়ী হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2009, 08:32 PM

Updated : 26 Aug 2022, 10:58 AM

কুষ্টিয়া, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ার ছয়টি উপজেলার মধ্যে তিনটির ফলাফল ঘোষণা হয়েছে। এর একটিতে আওয়ামী লীগ, একটিতে জামায়াতে ইসলামী এবং অপরটিতে জাতীয় পার্টির নেতা বিজয়ী হয়েছেন। ভেড়ামারায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন জাতীয় পার্টির আব্দুর রাজ্জাক। তিনি পেয়েছেন ৩২ হাজার ৪৮২ ভোট। এখানে ভাইস চেয়ারম্যান পদে বিএনপির শাহজাহান আলী এবং নারী ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের লুৎফন নেছা রুনু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। মিরপুর উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর আব্দুল গফুর। তিনি পেয়েছেন ৭০ হাজার ১৩৬ ভোট। এখানে ভাইস পদে বিএনপির আজিজ খান এবং নারী ভাইস চেয়ারম্যান পদে একই দলের লতিফা আক্তার রোজি জয়ী হয়েছেন। খোকসা উপজেলায় ৩৩ হাজার ৩০৪ ভোট পেয়ে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের সদর উদ্দিন খান। ভাইস চেয়ারম্যান পদে জাসদের মোতাহার হোসেন খোকন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে বিএনপির ইশরাত জাহান বিজয়ী হয়েছেন। সদর, দৌলতপুর ও কুমারখালীর ফলাফল এখনও পাওয়া যায়নি। বৃহস্পতিবার সারাদেশে একযোগে উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ হয়। এটা দেশের তৃতীয় উপজেলা পরিষদ নির্বাচন। গোলযোগের কারণে ৪৮১টি উপজেলার মধ্যে ছয়টিতে নির্বাচন স্থগিত করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএম/০২৩০ ঘ.