ঢাকা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের ছোট ছেলে সফিউর রহমান বাবুর বিরুদ্ধে করা দুর্নীতি দমন কমিশনের (দুদকের) মামলার রায় আগামী রোববার।
বৃহস্পতিবার বিকালে মামলার শুনানি শেষে রায় ঘোষণার তারিখ ধার্য করা হয়। ঢাকার ৪ নম্বর বিশেষ আদালতের বিচারক জেসমিন আনোয়ার রায় দেবেন।
জ্ঞাত আয় ছাড়াও ১৩ কোটি ৮৪ লাখ ৯২ হাজার ৯৯২ টাকা অর্জনের অভিযোগে দুদকের উপ-পরিচালক শারমিন ফেরদৌসী গত বছরের ২৯ এপ্রিল বাবুর বিরুদ্ধে মামলা করেন।
গত বছরের ২ নভেম্বর এ মামলায় অভিযোগপত্র দেয়া হয়। বাবু পলাতক রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এফএইচবি/২২১৫ ঘ.
bdnews24