২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আ'লীগের ৫১ নেতা বহিষ্কার

আসন্ন উপজেলা নির্বাচনে প্রার্থিতা নিয়ে দলীয় নির্দেশ অমান্য করায় পাঁচ জেলায় আওয়ামী লীগের ৫১ জন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে রয়েছেন নীলফামারীতে চার জন, পাবনায় ১৩ জন, মুন্সীগঞ্জে একজন, সাতক্ষীরায় ছয় জন এবং বরিশালে ২৭ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2009, 06:37 PM

Updated : 26 Aug 2022, 10:57 AM

ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন উপজেলা নির্বাচনে প্রার্থিতা নিয়ে দলীয় নির্দেশ অমান্য করায় পাঁচ জেলায় আওয়ামী লীগের ৫১ জন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে রয়েছেন নীলফামারীতে চার জন, পাবনায় ১৩ জন, মুন্সীগঞ্জে একজন, সাতক্ষীরায় ছয় জন এবং বরিশালে ২৭ জন। আমাদের প্রতিনিধির পাঠানো সংবাদ- নীলফামারী: দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে প্রার্থী হওয়ায় নীলফামারীর দুই উপজেলার চার আ'লীগ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। জেলা আ'লীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদ ও সাধারণ সম্পাদক মমতাজুল হক স্বাক্ষরিত আদেশে এ বহিষ্কারের কথা জানানো হয়। এরা হলেন- জলঢাকা উপজেলা চেয়ারম্যান প্রার্থী আ'লীগ সভাপতি আনছার আলী মিন্টু, সদস্য কামরুল আলম কবীর এবং সৈয়দপুর পৌর আ'লীগ সদস্য শাখাওয়াত হোসেন খোকন এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সৈয়দপুর পৌর আ'লীগ সদস্য কাজী জাহানারা বেগম। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক জানিয়েছেন, এ চার নেতা দলীয় সিদ্ধান্তের বাইরে উপজেলা নির্বাচনে প্রচারণা অব্যাহত রাখায় তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে। গত ১৮ ও ১৯ জানুয়ারি এ চারজনের কাছে বহিষ্কারাদেশ পাঠানো হয়েছে। পাবনা: উপজেলা নির্বাচনে দলীয় মনোনয়ন নিয়ে পাবনা আ'লীগে চরম বিশৃংখল অবস্থা সৃষ্টি হয়েছে। দলীয় সিদ্ধান্ত অমান্য করায় এ পর্যন্ত ১৩ নেতা-কর্মীকে বহিস্কার করা হয়েছে। এছাড়া সাবেক তথ্য প্রতিমন্ত্রী কেদ্রীয় আ'লীগ নেতা অধ্যাপক আবু সাইয়িদকে দল থেকে বহিষ্কারের সুপারিশ করেছে জেলা কমিটি। জেলা আ'লীগ সভাপতি সাংসদ শামসুর রহমান শরীফ ডিলু ও সাধারণ সম্পাদক সাংসদ শামসুল হক টুকু জানান, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে ১৩ জনকে বহিষ্কার করা হয়েছে। বহি