চট্টগ্রাম, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে পৃথক কর্মসূচি নিয়েছে চট্টগ্রাম মহানগর বিএনপির দুই গ্র"প।
সোমবার দলের প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের ৭৩তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে ওই রাঙ্গুনীয়া এবং নগরীতে পৃথক কর্মসূচি পালন করবে নোমান ও নাছির গ্র"প নামে পরিচিত মহানগর বিএনপির এ দুই অংশ।
বিএনপির যুগ্ম মহাসচিব আবদুল্লাহ আল নোমানের অনুসারীরা সকালে রাঙ্গুনীয়ায় জিয়ার প্রথম কবরে পুস্পস্তবক অর্পণের পর বিকালে লালদিঘী ময়দানে সমাবেশ করবে।
সাবেক মন্ত্রী নোমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালন উপলক্ষে নগর বিএনপি ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। সকালের কর্মসূচির পর বিকালে লালদিঘী ময়দানে সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।"
তিনি জানান, এজন্য রোববার বিএনপি কার্যালয়ে মহানগর বিএনপির আহবায়ক ওয়াহিদুল আলমের সভাপতিত্বে প্রস্তুতি সভা হয়েছে।
এ অংশের কর্মসূচিতে যোগ দিচ্ছেনা মহানগর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিনের অনুসারীরা। তার পৃথক কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন।
মীর নাছির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা পৃথকভাবে রাঙ্গুনীয়ায় কর্মসূচি পালন করব। জিয়ার কবরে পুস্পস্তবক অর্পণের পর সেখানে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।"
নগরীতে তাদের কোন কর্মসূচি নেই এবং তারা লালদিঘীর ময়দানে যোগ দেবেন না বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এফআই/এমএসবি/২১৩৮ ঘ.
bdnews24