২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গাজীপুরে আ. লীগ নেতা বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গাজীপুরের কাপাসিয়া উপজেলার কড়িহাতা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুর রশীদ সরকারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় কাপাসিয়া উপজেলা আ'লীগ সভাপতি আজগর রশীদ খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2009, 04:08 PM

Updated : 26 Aug 2022, 10:56 AM

গাজীপুর, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গাজীপুরের কাপাসিয়া উপজেলার কড়িহাতা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুর রশীদ সরকারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় কাপাসিয়া উপজেলা আ'লীগ সভাপতি আজগর রশীদ খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আব্দুর রশীদ সরকার কাপাসিয়ার কড়িহাতা ইউনিয়ন কমিটির সদস্য। ১৪ জানুয়ারি উপজেলা আ'লীগ সর্বসম্মতভাবে আব্দুর রশীদ সরকারকে কড়িহাতা ইউনিয়ন কমিটি এবং দলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। আজগর রশীদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকদকে জানান, গত ৩০ ডিসেম্বর দলের তৃণমূল নেতাদের প্রত্যক্ষ ভোটে কৃষকলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোতাহার হোসেন মোল্লাকে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মনোনীত করা হয়। কিন্তু আব্দুর রশীদ এ সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হিসেবে প্রচারণা চালাতে থাকেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২০৯ ঘ.