ঢাকা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- সাবমেরিন কেবল স্থাপনের গণশুনানিতে অংশ নিতে নাম তালিকাভূক্ত করার সময় বাড়িয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
আরো সাবমেরিন কেবল স্থাপন ও পরিচালনার লাইসেন্সের নীতিমালা চূড়ান্ত করতে ২০ জানুয়ারি এ গণশুনানির আয়োজন করেছে।
বিটিআরসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৮ জানুয়ারি বেলা ২টার মধ্যে যে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান বিটিআরসি'র ওয়েবসাইটে www.btrc.gov.bd প্রকাশিত দ্বিতীয় খসড়া গাইডলাইনের ওপর submarine_cable@btrc.gov.bd -এই ই-মেইলে মতামত দিতে এবং গণশুনানিতে অংশ নেওয়ার জন্য নাম তালিকাভূক্ত করতে পারবেন।
তাদের মতামত পর্যালোচনা এবং শুনানির পর চূড়ান্ত গাইডলাইন প্রকাশ করা হবে। এর আগে নাম তালিকাভূক্ত করার নির্ধারিত তারিখ ছিল ১৫ জানুয়ারি ২০০৯।
গত বছরের ৪ ডিসেম্বর বিটিআরসি সাবমেরিন কেবল স্থাপন ও পরিচালনার লাইসেন্সের প্রথম খসড়া নীতিমালা মতামতের জন্য প্রকাশ করে। প্রাপ্ত মতামতের ভিত্তিতে দ্বিতীয় দফা নীতিমালা প্রকাশ করা হয়েছে।
একমাত্র সাবমেরিন কেবল প্রায়ই নানা দুর্ঘটনায় বিচ্ছিন্ন হয়ে যায় বলে দেশের ইন্টারনেট যোগাযোগ বেশ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এ কারণেই বিকল্প কেবল স্থাপনের ওপর জোর দেওয়া হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসকে/১৯৫৮ঘ.
bdnews24