ঢাকা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--আবারো সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ তুললেও সংসদে যোগ দিয়ে সরকারকে সহযোগিতা করার ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় দলের সভা শেষ করে তার গুলশানের কার্যালয়ে এক সংবাদ ব্রিফিং এ কথা বলেন বিএনপি প্রধান।
খালেদা জিয়া সংসদে গঠনমূলক ভূমিকা রাখার আগ্রহ প্রকাশ করে বলেন, " গণতন্ত্র ও দেশের স্বার্থে বিএনপি সংসদে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমরা সংসদে যাবো, বিরোধীদল হিসেবে গঠনমূলক ভূমিকা রাখতে চাই। আশা করবো সরকার সেই পরিবেশ সৃষ্টি করবে ও পরিবেশ বজায় রাখবে।"
সাবেক এ প্রধানমন্ত্রী জানান, দলীয় সংসদ সদস্যদের সঙ্গে আলাপ করে বিরোধী দলের উপনেতা নির্বাচন করা হবে। সরকারি দল থেকে আনুষ্ঠানিক প্রস্তাব দিলে তিনি বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার করার বিষয়টি বিবেচনা করা হবে বলেও জানান।
খালেদা জিয়া সদ্য অনুষ্ঠিত নির্বাচনে কারচুপি ও অনিয়মের অভিযোগ তুলে আবারো বলেন, " জনগণ বিএনপিকে ভোট দিয়েছে। কিন্তু কারচুপির মাধ্যমে বিএনপির বিজয়কে ছিনিয়ে নেওয়া হয়েছে।"
চারদলীয় জোট সাংসদদের শপথ অনুষ্ঠান রাষ্ট্রীয় প্রচার মাধ্যম সরাসরি স
bdnews24