২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংবিধান পর্যালোচনায় কমিটি গঠনের সুপারিশ 'সুজন'র

সংবিধানের ৭০ অনুচ্ছেদের সংশোধন কিংবা বিলোপ এবং তত্ত্বাবধায়ক সরকারের ভবিষ্যৎসহ বিভিন্ন বিষয়ে বিতর্কের জন্য একটি 'সংবিধান পর্যালোচনা কমিটি' গঠনের সুপারিশ করেছে নাগরিকদের সংগঠন 'সুশাসনের জন্য নাগরিক (সুজন)'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2009, 12:43 PM

Updated : 26 Aug 2022, 10:55 AM

ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধানের ৭০ অনুচ্ছেদের সংশোধন কিংবা বিলোপ এবং তত্ত্বাবধায়ক সরকারের ভবিষ্যৎসহ বিভিন্ন বিষয়ে বিতর্কের জন্য একটি 'সংবিধান পর্যালোচনা কমিটি' গঠনের সুপারিশ করেছে নাগরিকদের সংগঠন 'সুশাসনের জন্য নাগরিক (সুজন)'। রোববার জাতীয় প্রেসক্লাবে 'গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার জন্য করণীয়' শীর্ষক গোলটেবিল বৈঠকে এ সুপারিশ করা হয়। সুজন'র আয়োজনে অনুষ্ঠিত ওই বৈঠকে সংগঠনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, "আমাদের মূল সংবিধান যে প্রেক্ষাপটে রচিত হয়েছে, তা বহুলাংশে বদলে গেছে। এছাড়াও সংবিধানে অনেক পরিবর্তন-পরিবর্ধন আনা হয়েছে, যা আমাদের মুক্তিযুদ্ধের মূল চেতনার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।" "তাই একটি সংবিধান পর্যালোচনা কমিটি গঠন করা জরুরি বলে আমরা মনে করছি", বলেন মজুমদার। "এ ধরনের একটি কমিটি গঠনের মাধ্যমে সংবিধানের ৭০ অনুচ্ছেদের সংশোধন কিংবা বিলোপ, জাতীয় সংসদের একটি উচ্চ কক্ষ প্রতিষ্ঠা, আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে আসন সংখ্যা নির্ধারণ, তত্ত্বাবধায়ক সরকারের ভবিষ্যৎ ইত্যাদি বিষয় নিয়ে বিতর্ক শুরু হতে পারে।" ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, সংসদে নিজ দলের বিপক্ষে ভোট দিলে সংশ্লিষ্ট ব্যক্তি সংসদ সদস্য পদ হারাবেন। সুজন সম্পাদক গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করতে প্রধানমন্ত্রীর সচিবালয়কেও ছোট করার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, "প্রকৃত সংসদীয় গণতান্ত্রিক পদ্ধতিতে একটি শক্তিশালী প্রধানমন্ত্রীর সচিবালয় থাকার যৌক্তিকতা নেই, বরং এর ফলে প্রধানমন্ত্রীসর্বস্ব একটি ব্যবস্থা সৃষ্টি হওয়ার সুযোগ থেকে যায়। তাই বর্তমানের পরাক্রমশালী প্রধানমন্ত্রীর সচিবালয়কে ছোট করা সরকারের একটি অন্যতম অগ্রাধিকার হওয়া আবশ্যক বলে আমরা মনে করি।" এছাড়াও যুদ্ধাপরাধীদের বিচারের প্রয়োজনীয় প্রাথমিক পদক্ষেপ দ্রুততার সঙ্গে নেওয়া, সংসদে গঠনমূলক বিতর্ক নিশ্চিত করতে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ার পর দল থেকে তাদের পদত্যাগ করা, সংসদ সদস্যদের জন্য একটি আচরণবিধি প্রণয়ন ও একটি 'পার্লামেন্টারি এথিকস্ কমিটি' গঠনের মাধ্যমে এর বাস্তবায়ন নিশ্চিত এবং স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী করে স্থানীয় প্রতিষ্ঠানগুলোর শাসনের ভার স্থানীয় প্রতিনিধিদের দেওয়ার সুপারিশ করেছে সুজন। বৈঠকে সুজন'র সভাপতি মোজাফফর আহমদ বলেন, "নতুন সরকার নির্বাচনের আগেই ইশতেহারে তাদের প্রতিশ্র"তির কথা স্পষ্টভাবে উল্লেখ করেছে। আশা করি, এগুলো বাস্তবায়ন করা হবে।" তিনি বলেন, "এই সরকার সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে। আশা করছি, তারা দেশকে একটি সুদৃঢ় গণতন্ত্রের দিকে নিয়ে যাবে।" "তবে এজন্য মানুষের আর্থ