ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সম্ভাব্য পরবর্তী রাষ্ট্রপতি বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা জিল্লুর রহমানকে শনিবার রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুপুরে কিছু শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে গেলে কয়েকদিনের জন্য তাকে ভর্তি করা হয় বলে জানিয়েছেন হাসপাতালের জেনারেল ম্যানেজার জন গোমেজ।
তিনি বলেন, "জিল্লুর রহমান আগে থেকেই ডায়াবেটিস রোগে ভুগছেন। দুপুরে শারীরিক দুর্বলতা নিয়ে স্কয়ার হাসপাতালে কিছু পরীক্ষার জন্য এলে ডাক্তাররা তাকে দুয়েকদিন হাসপাতালে অবস্থানের পরামর্শ দেন। ওই পরীক্ষাগুলোর জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।"
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের এই প্রবীণ নেতাকে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি করার ঘোষণা দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/এসকে/
bdnews24