২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুক্রবার টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার টুঙ্গিপাড়া যাচ্ছেন। সেখানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরে শ্রদ্ধা জানাবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2009, 05:47 PM

Updated : 26 Aug 2022, 10:54 AM

ঢাকা, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার টুঙ্গিপাড়া যাচ্ছেন। সেখানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরে শ্রদ্ধা জানাবেন। শেখ হাসিনার তথ্য সচিব আবুল কালাম আজাদ বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রধানমন্ত্রী শুক্রবার সকাল ১০টায় হেলিকপ্টারে করে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হবেন। বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে বিকাল ৩টায় ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন শেখ হাসিনা। দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার পর এটাই হবে ঢাকার বাইরে শেখ হাসিনার প্রথম সফর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/২৩৪০ ঘ.