২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ধ্যায় শপথ, প্রস্তুত বঙ্গভবন

বঙ্গভবনে মঙ্গলবার সন্ধ্যায় শপথ নিচ্ছে আওয়ামী লীগের নেতৃত্বে নতুন সরকারের মন্ত্রিসভা। বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ পড়াবেন। শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি চূড়ান্ত করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2009, 08:40 AM

Updated : 26 Aug 2022, 10:54 AM

ঢাকা, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গভবনে মঙ্গলবার সন্ধ্যায় শপথ নিচ্ছে আওয়ামী লীগের নেতৃত্বে নতুন সরকারের মন্ত্রিসভা। বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ পড়াবেন। শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি চূড়ান্ত করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। রাষ্ট্রপতি সোমবার দুপুরে সরকার গঠনের জন্য আওয়ামী লীগ সভানেত্রী ও সংসদ নেতা শেখ হাসিনাকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। এই শপথ নেওয়ার মধ্য দিয়ে দেশে দুই বছরের বেশি সময় পর নির্বাচিত সরকার অধিষ্ঠিত হচ্ছে। গত ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। আওয়ামী লীগ একাই পায় ২৩০টি আসন। মহাজোটের শরিকদের মধ্যে জাতীয় পার্টি ২৭টি, জাসদ ৩টি এবং ওয়ার্কার্স পার্টি ২টি আসন পায়। সরকারি পরিবহণ পুল ইতোমধ্যে সম্ভাব্য মন্ত্রীদের গাড়িগুলো তৈরি করে এর চালকদের প্রস্তুত থাকতে বলেছে। সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহণ কমিশনার আবুল কাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য মোট ৫০টি গাড়ি তৈরি রাখা হয়েছে।" গাড়িগুলো সরাসরি বঙ্গভবনে যাবে বলে জানান তিনি। কতটি গাড়ি মন্ত্রীদের জন্য এবং কতটি গাড়ি প্রতিমন্ত্রী কিংবা উপমন্ত্রীদের জন্য তৈরি রাখা হয়েছে- জানতে চাওয়া হলে তিনি বলেন, "এবার এ ধরনের কোনও নির্দেশনা আসেনি।" তবে পূর্ণ মন্ত্রীদের জন্য ৭/৮টি গাড়ি তৈরি করা হয়েছে বলে জানান আবুল কাশেম। একইসঙ্গে তিনি জানান, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের জন্য যেসব গাড়ি তৈরি রাখা হয়েছে, তাও প্রয়োজনে পূর্ণ মন্ত্রীদের গাড়ি হিসেবে ব্যবহারের ব্যবস্থা রাখা হয়েছে। মঙ্গলবার দুপুর পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি, নতুন মন্ত্রিসভায় কারা কারা থাকছেন। আওয়ামী লীগের পক্ষ থেকেও কিছু জানানো হয়নি। আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচটি ইমাম সোমবার সাংবাদিকদের জানান, মহাজোটের মন্ত্রিসভা হবে মাঝারি আকারের। প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা শপথ নেয়ার পর তাদের মাঝে দপ্তর বণ্টন করা হবে। নবীন এবং প্রবীণদের সমন্বয়ে মন্ত্রিসভা গঠন করা হচ্ছে। এতে মহাজোটের শরিক দলগুলোকেও স্থান দেওয়া হবে বলে আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন। কারা মন্ত্রী হচ্ছেন- জানতে চাওয়া হলে এইচটি ইমাম সোমবার বলেন, "একটু অপেক্ষা করুন। কালই (মঙ্গলবার) দেখতে পাবেন- কারা মন্ত্রী হচ্ছেন, আর কতজন হচ্ছেন।" নিয়ম অনুযায়ী, মন্ত্রিপরিষদ বিভাগ নতুন মন্ত্রীদের শপথ অনুষ্ঠানের আয়োজন করছে। তারা ইতোমধ্যে শপথ অনুষ্ঠানে অতিথিদের আমন্ত্রণ জানিয়ে এক হাজারের মত চিঠি দিয়েছে। ওয়ারেন্ট অব প্রিসিডেন্স অনুযায়ী যাদের আমন্ত্রণ জানানো হয়েছে তারা হলেন- সাবেক রাষ্ট্রপতি, স্পিকার ও ডেপুটি স্পিকার, নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর প্রধান, প্রধান বিচারপতিসহ আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, সব সচিব, জেনারেল মইন উ আহমেদসহ তিন বাহিনীর প্রধান, উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা, নির্বাচন কমিশন, পিএসসি, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনসহ সাংবিধানিক পদে অধিষ্ঠিত কর্মকর্তা, অ্যাটর্নি জেনারেল, জাতীয় অধ্যাপক, সব তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিক প্রমুখ। বঙ্গভবনের এই শপথ অনুষ্ঠান বাংলাদেশ টেলিভিশনসহ বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো সরাসরি স