২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবের আর আ'লীগ সভানেত্রীর রাজনৈতিক সচিব নন

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক সচিবের পদটি শনিবার বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এ সিদ্ধান্তের মাধ্যমে হাসিনা কার্যত ওই পদ থেকে সাবের হোসেন চৌধুরীকে সরিয়ে দিলেন। ২০০১ সালের নির্বাচনের পর আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক সচিবের পদ তৈরি করে দলের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী সাবের হোসেনকে ওই দায়িত্ব দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2009, 06:13 PM

Updated : 26 Aug 2022, 10:53 AM

ঢাকা, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক সচিবের পদটি শনিবার বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এ সিদ্ধান্তের মাধ্যমে হাসিনা কার্যত ওই পদ থেকে সাবের হোসেন চৌধুরীকে সরিয়ে দিলেন। ২০০১ সালের নির্বাচনের পর আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক সচিবের পদ তৈরি করে দলের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী সাবের হোসেনকে ওই দায়িত্ব দেওয়া হয়। কিন্তু ২০০৭ সালের ১১ জানুয়ারি দেশে জরুরি অবস্থা জারি হওয়ার পর ওই দায়িত্বে থেকেও সাবের হোসেন অনেকটা নিষ্ক্রিয় ভূমিকা পালন করেন। শনিবার আওয়ামী লীগ সভানেত্রীর তথ্য সচিব আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়, 'আওয়ামী লীগ সভঅনেত্রী শেখ হাসিনা তার রাজনৈতিক সচিবের পদটি বিলুপ্ত করেছেন।' গত ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে সাবের হোসেন ঢাকা-৯ আসন থেকে নির্বাচনে অংশ নিয়ে সাংসদ নির্বাচিত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/০০১৫ ঘ.