ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ঈদের দিন রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে ক ূটনীতিক, বিশিষ্ট নাগরিক ও দলীয় নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।
বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ঈদের দিন সকাল ১১ টায় লেডিস ক্লাব মিলনায়তনে ক ূটনীতিক ও বিশিষ্ট নাগরিক এবং সাড়ে ১১টায় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, দলীয় নেতা-কর্মী ও সর্বস্তরের জনসাধারণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।
দুর্নীতির অভিযোগে বিচারের সম্মুখীন খালেদা জিয়া গত বছর সংসদ ভবনের বিশেষ কারাগারে বন্দি অবস্থায় রোজার ঈদ উদযাপন করেন। গত ১১ সেপ্টেম্বর তিনি উচ্চতর আদালতের জামিনে মুক্ত হন।
দুই ছেলের চিকিৎসার জন্য বিদেশে থাকার প্রতি ইঙ্গিত করেই দৃশ্যত খালেদা জিয়া স
bdnews24