ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় নির্বাচনের জন্য আনা বহুল আলোচিত স্বচ্ছ ব্যালট বাক্স বণ্টন শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসির যুগ্ম সচিব রফিকুল ইসলাম জানিয়েছেন বুধবার দুপুরে বাক্সগুলো কমলাপুর আইসিডি থেকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করার পর পাঁচটি জেলায় প্রায় ১৭ হাজার ব্যালট বাক্স পাঠানো হয়েছে।
স্বচ্ছ ব্যালট বাক্সের প্রথম চালানটি ডেনমার্ক থেকে আসার পর গত সোমবার ঢাকা পৌঁছে। অক্টোবরের মধ্যে ২ লাখ ৩৭ হাজার ৫০০ স্বচ্ছ ব্যালট বাক্স আসবে বলে ইসি কর্মকর্তারা জানিয়েছেন।
নির্বাচনে কারচুপি ও জালভোট রোধে স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহারের উদ্যোগ দেশে এবারই প্রথম। দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের পক্ষ থেকে এ ধরনের বাক্স ব্যবহারের দাবি উঠে আসছিল।
স্বচ্ছ ব্যালট বাক্স তৈরিতে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও বাংলাদেশ সরকারের যৌথ প্রকল্পে অর্থ সহায়তা দিচ্ছে কানাডিয়ান ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সি (সিডা)।
প্রথম চালানে আসা স্বচ্ছ ব্যালট বাক্সের মধ্যে প্রায় ১৭ হাজার বাক্স বুধবার নরসিংদী, শরীয়তপুর, মানিকগঞ্জ, গাজীপুর ও মুন্সীগঞ্জে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ইসির যুগ্ম সচিব রফিকুল ইসলাম।
কমলাপুর ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) থেকেই এগুলো মাঠ পর্যায়ে বণ্টন শুরু হয়েছে।
রফিকুল ইসলাম বুধবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "স্বচ্ছ ব্যালট বাক্সের প্রথম চালানটি আজ (বুধবার) আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়েছে। এতে ৩৫ হাজার ৬৪০টি বাক্স রয়েছে। এর মধ্যে সকালে প্রায় ১৭ হাজার বাক্স ঢাকার আঞ্চলিক অফিসের (উপ নির্বাচন কমিশনার) মাধ্যমে পাঁচ জেলায় পাঠানো হয়। বাকিগুলো বৃহস্পতিবার পাঠানো হবে।"
ব্যালট বাক্সের প্রথম চালানটি ডেনমার্ক থেকে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে চট্টগ্রাম বন্দরে আসে। গত সোমবার এগুলো ঢাকায় আনা হয়।
যুগ্ম সচিব বলেন, "এসব বাক্স ও সংশ্লিষ্ট সিল
bdnews24