২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাগত জানালেও বিএনপিও সংশয়ে

বিলম্বে হলেও প্রথমে সংসদ নির্বাচনের তারিখ ঘোষণায় সরকারকে সাধুবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। শনিবার মধ্যরাতের দিকে প্রধান উপদেষ্টার ভাষণের এক প্রাথমিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। তবে সংসদ নির্বাচনের পাশাপাশি উপজেলা নির্বাচনের তারিখ ঘোষণায় সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে জনমনে সংশয় সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2008, 06:14 PM

Updated : 26 Aug 2022, 02:23 PM

ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিলম্বে হলেও প্রথমে সংসদ নির্বাচনের তারিখ ঘোষণায় সরকারকে সাধুবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। শনিবার মধ্যরাতের দিকে প্রধান উপদেষ্টার ভাষণের এক প্রাথমিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। তবে সংসদ নির্বাচনের পাশাপাশি উপজেলা নির্বাচনের তারিখ ঘোষণায় সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে জনমনে সংশয় সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা। একইসঙ্গে জরুরি অবস্থা প্রত্যাহারের ব্যাপারে প্রধান উপদেষ্টার বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে খোন্দকার দেলোয়ার বলেন, "অবিলম্বে জরুরি অবস্থা প্রত্যাহার করতে হবে। জরুরি অবস্থার মধ্যে কোনোভাবে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।" রাত সাড়ে ১১টায় সংসদ ভবনের ন্যাম ফ্ল্যাটে এ প্রতিক্রিয়া জানান তিনি। দেলোয়ার বলেন, "অনেক বিলম্বে হলেও সরকার সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। এটা জনগণের দাবি ছিল। এর প্রতি শ্রদ্ধা জানিয়ে সরকারের ঘোষণায় আমি তাদের ধন্যবাদ জানাই।" উপজেলা নির্বাচনের তারিখ ঘোষণা সম্পর্কে খোন্দকার দেলোয়ার বলেন, "আমরা উপজেলা নির্বাচনের বিরোধী নই। কিন্তু সংসদ নির্বাচনের কিছুদিন পরই উপজেলা নির্বাচনের যে তারিখ ঘোষণা করা হয়েছে তাতে সংসদ নির্বাচন সুষ্ঠু হওয়ার ব্যাপারে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।" সংসদ নির্বাচনের কাছাকাছি সময়ে উপজেলা নির্বাচন অনুষ্ঠান হলে শান্তিশৃংখলা বিঘি