২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শনিবার সাড়ে ১১ টায় বিএনপির সঙ্গে ইসির বৈঠক

শনিবার বেলা সাড়ে ১১ টায় বিএনপির সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন (ইসি)। একইদিন জামায়াতে ইসলামীর সঙ্গে বেলা সাড়ে ১০টায় এবং ইসলামী ঐক্যজোটের সঙ্গে দুপুর ২টায় সংলাপে বসবে কমিশন। (সংশোধনীসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2008, 09:41 AM

Updated : 26 Aug 2022, 02:23 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-শনিবার বেলা সাড়ে ১১ টায় বিএনপির সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন (ইসি)। একইদিন জামায়াতে ইসলামীর সঙ্গে বেলা সাড়ে ১০টায় এবং ইসলামী ঐক্যজোটের সঙ্গে দুপুর ২টায় সংলাপে বসবে কমিশন। কমিশন সচিব মো. হুমায়ুন কবির বৃহস্পতিবার সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, "সংলাপে আসার আমন্ত্রণ জানিয়ে তিনটি দলের মহাসচিব বরাবর চিঠি পাঠানো হয়েছে।" গত ৭ সেপ্টেম্বর বিএনপি, ৮ সেপ্টেম্বর জামায়াত ইসলামী ও ইসলামী ঐক্যজোটের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপের তারিখ নির্ধারিত থাকলেও চার দলীয় জোটভুক্ত এই দলগুলো এই সংলাপ প্রত্যাখ্যান করে। গত ১১ সেপ্টেম্বর খালেদা জিয়ার মুক্তি পাওয়ার পর গত মঙ্গলবার চার দলীয় জোটের সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে দল তিনটি পুনরায় ইসির সঙ্গে সংলাপে বসার আগ্রহ প্রকাশ করে। এ পরিপ্রেক্ষিতে ইসি বহস্পতিবার জোটের দল তিনটিকে পৃথক পৃথক চিঠি দেয়। বুধবার বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন জানিয়েছে, নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে গণপ্রতিনিধিত্ব (সংশোধন) আদেশ, রাজনৈতিক দল নিবন্ধন এবং নির্বাচনী আইন ও বিধিমালার মতো বিষয়গুলো গুরুত্ব পাবে। সবার আগে সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি পুনরুল্লেখ করে দেলোয়ার বলেন, "জাতীয় নির্বাচন অনুষ্ঠানে সরকার ও নির্বাচন কমিশনকে বিএনপি সব ধরনের সহযোগিতা করতে চায়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/জিএনএ/১৫৩৩ ঘ.