২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিকল্প ধারা নেতা মান্নানের বিরুদ্ধে মানহানির মামলা

বিকল্প ধারার মহাসচিব ও সানম্যান গ্র"পের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর এমএ মান্নানের বিরুদ্ধে একটি মানহানির মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2008, 01:12 PM

Updated : 26 Aug 2022, 02:23 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিকল্প ধারার মহাসচিব ও সানম্যান গ্র"পের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর এমএ মান্নানের বিরুদ্ধে একটি মানহানির মামলা হয়েছে। সানম্যান গ্র"পের সাবেক মহাব্যবস্থাপক (উৎপাদন) মতিউর রহমান মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে মান্নানসহ আটজনকে আসামি করে মামলাটি করেন। চুরির অপবাদ দিয়ে অবৈধভাবে চাকরিচ্যূত এবং মিথ্যা মামলার মাধ্যমে হয়রানি করে মানহানির অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে। মান্নান ছাড়া মামলার অপর আসামিরা হলেন সানম্যান গ্র"পের মহাব্যবস্থাপক (প্রশাসন) এফ রহমান মল্লিক, ব্যবস্থাপক (পরিকল্পনা) একে আজাদ, উপমহাব্যবস্থাপক আবুল খায়ের লাবু, পরিচালক অর্থ আরশাদ উল্ল্যাহ, পরিচালক (নিরীক্ষা) শংকর পাল, কারখানা ব্যবস্থাপক মোকাররম হোসেন ও সহকারী কারখানা ব্যবস্থাপক জসিম উদ্দিন। সহকারী পুলিশ কমিশনার (প্রসিকিউশন) মো. ফরিদ বিকল্প ধারার মহাসচিবের বিরুদ্ধে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আদালত সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিষয়টি তদন্ত করে দেখার জন্য আদেশ দিয়েছেন। মামলার বাদি মতিউর রহমান জানান, তিনি সানম্যান গ্র"পে মহাব্যবস্থাপক (উৎপাদন) হিসাবে কর্মরত ছিলেন। ২০০৭ সালের ১ নভেম্বর চুরির অপবাদ দিয়ে তাকে অবৈধভাবে চাকরিচ্যূত এবং বায়েজীদ থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়। তদন্তে চুরির বিষয়টি প্রমাণিত না হওয়ায় আদালত তাকে অব্যাহতি দেয়। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ ঘটনায় আমার ব্যক্তিগত ও সামাজিক সম্মানহানি হয়েছে। এ কারণে সানম্যান গ্র"পের চেয়ারম্যান এম এ মান্নানসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মানহানির এ মামলা দায়ের করেছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমএসবি/১৯০৬ ঘ.