২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বেচ্ছাসেবক লীগের সাত দিনের কর্মসূচি

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বাহাউদ্দিন নাসিমের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহার ও সাধারণ সম্পাদক পংকজ দেবনাথের মুক্তির দাবিতে সাত দিনের কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2008, 04:34 PM

Updated : 26 Aug 2022, 02:22 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বাহাউদ্দিন নাসিমের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহার ও সাধারণ সম্পাদক পংকজ দেবনাথের মুক্তির দাবিতে সাত দিনের কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগ। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে রোববার এক সংবাদ সম্মেলনে স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি এ কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে রয়েছে মঙ্গলবার আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতিসহ কেন্দ্রীয় নেতাদের সঙ্গে স্বেচ্ছাসেবক লীগের মতবিনিময়, বুধবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা, বৃহস্পতিবার দেশের সব উপজেলায় প্রতিবাদ সভা, শুক্রবার ঢাকা ছাড়া দেশের সব মহানগর ও জেলায় প্রতিবাদ সভা, আগামী রোববার দেশের সব মহানগর ও জেলা সদরে মানববন্ধন, আগামী সোমবার ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক লীগের (উত্তর ও দক্ষিণ) উদ্যোগে প্রতিবাদ সভা এবং আগামী বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে যাত্রা ও স্মারকলিপি পেশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/টিএইচ/এসকে/২২২৭ঘ.