২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপজেলা নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত ১৫ সেপ্টেম্বরের মধ্যে: ছহুল

উপজেলা নির্বাচনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ১৫ সেপ্টেম্বরের মধ্যে নেওয়ার আশা প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2008, 12:02 PM

Updated : 26 Aug 2022, 02:22 PM

সিলেট, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপজেলা নির্বাচনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ১৫ সেপ্টেম্বরের মধ্যে নেওয়ার আশা প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন। তিনি শনিবার সিলেটে ভোটার তালিকা নিয়ে প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে এক সভায় তিনি বলেন, "জনদাবির পরিপ্রেক্ষিতে আমরা সংসদের আগে উপজেলা নির্বাচন করতে চাইছি। এ বিষয়ে ১৫ সেপ্টেম্বরের মধ্যে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।" রাজনৈতিক দলগুলো সংসদ নির্বাচন আগে করার দাবি জানিয়ে আসছে। তবে উপজেলা নির্বাচন জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করবে না বলে আশ্বস্ত করেন ছহুল হোসাইন। জরুরি অবস্থায় নির্বাচন হবে কি না- এ বিষয়ে সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শেষে ইসি অবস্থান স্থির করবে বলে তিনি জানান। আওয়ামী লীগসহ অপরাপর দলগুলোর সঙ্গে ইসির সংলাপ হলেও বিএনপির সঙ্গে সংলাপ এখনও বাকি রয়েছে। ছহুল হোসাইন একইসঙ্গে বলেন, "জরুরি অবস্থা তুলে দিতে রাজনৈতিক দল ও বিদেশিদের চাপ রয়েছে। তবে জরুরি অবস্থার মধ্যেও সিটি কর্পোরেশন ও পৌরসভায় নির্বাচন সুষ্ঠুভাবেই হয়েছে। কোনও বিরূপ প্রভাব পড়েনি। বরং ভোটাররা শান্তিপূর্ণ ও নির্বিঘে