২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এরশাদের নেতৃত্বে সংলাপে বসেছে জাপা

নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে রাজনৈতিক দলগুলোর তৃতীয় দফা সংলাপে দলীয় প্রধান এইচএম এরশাদের নেতৃত্বে বৈঠকে বসেছে জাতীয় পার্টি। শনিবার দুপুর ২টায় ইসি সচিবালয়ে সংলাপ শুরু হয়েছে। এর আগে প্রথম ও দ্বিতীয় দফা সংলাপে জাতীয় পার্টি অংশ নিলেও এরশাদ তাতে ছিলেন না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2008, 08:36 AM

Updated : 26 Aug 2022, 02:20 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে রাজনৈতিক দলগুলোর তৃতীয় দফা সংলাপে দলীয় প্রধান এইচএম এরশাদের নেতৃত্বে বৈঠকে বসেছে জাতীয় পার্টি। শনিবার দুপুর ২টায় ইসি সচিবালয়ে সংলাপ শুরু হয়েছে। এর আগে প্রথম ও দ্বিতীয় দফা সংলাপে জাতীয় পার্টি অংশ নিলেও এরশাদ তাতে ছিলেন না। সকালে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির তৃতীয় দফা সংলাপ শুরু হয়। ওয়ার্কার্স পার্টির পর সাম্যবাদী দল ও গণতন্ত্রী পার্টির সঙ্গে বৈঠক করে ইসি। এপর দুপুর ২টায় জাতীয় পার্টির সঙ্গে বৈঠক শুরু হয়। সংলাপে জাতীয় পার্টির ছয় সদস্যের প্রতিনিধি দলের অপর সদস্যরা হলেন- ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর আহমদ, জিএম কাদের, জিয়াউদ্দিন আহমেদ বাবলু ও মহাসচিব রুহুল আমিন হাওলাদার। ইসির পক্ষে রয়েছেন- প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা, নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেন এবং ইসি সচিব মুহাম্মদ হুমায়ুন কবির। সংলাপ শুরুর আগে সকালে ছহুল হোসাইন সাংবাদিকদের বলেন, "আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় দফা সংলাপ শুরু করতে যাচ্ছি। গণমাধ্যমের মাধ্যমে তাদের বক্তব্য শুনেছি, সংলাপে তাদের মতগুলো সরাসরি শুনতে চাই।" তৃতীয় দফা সংলাপে ১৬টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে ইসি। রোববার বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বিকল্প ধারা, জাতীয় সামাজতান্ত্রিক দল (জাসদ-ইনু) এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি); সোমবার লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), ইসলামী ঐক্যজোট, জাতীয় পার্টি (জেপি), জামায়াতে ইসলামী ; মঙ্গলবার কৃষক-শ্রমিক জনতা লীগ, জাতীয় সামাজতান্ত্রিত দল (জাসদ-জিকু), ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ-মোজাফফর) ও আওয়ামী লীগের সঙ্গে বৈঠকের সময়সূচি নির্ধারিত রয়েছে। গত বছর সেপ্টেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম দফা সংলাপ করে নির্বাচন কমিশন। সরকার ও নির্বাচন কমিশন ইতোমধ্যে জানিয়েছে, আগামী ডিসেম্বরে সংসদ নির্বাচন হবে। এর আগে অক্টোবরে সাড়ে তিনশ উপজেলায় নির্বাচনের পরিকল্পনা করছে ইসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএম/এমআই/১৪২৯ ঘ.