২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্মভিত্তিক দলের নিবন্ধন ঠেকাতে বিধান করার দাবি ওয়ার্কার্স পার্টির

নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে উপজেলার আগে সংসদ নির্বাচনের দাবি জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। সংসদীয় আসন সীমানা পুনর্নির্ধারণের কাজ স্থগিত রাখার আহ্বানও জানিয়েছে দলটি। স্বাধীনতাবিরোধী ও ধর্মভিত্তিক দলের নিবন্ধন না দিতে সুনির্দিষ্ট বিধান করার দাবিও জানিয়েছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2008, 07:04 AM

Updated : 26 Aug 2022, 02:20 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে উপজেলার আগে সংসদ নির্বাচনের দাবি জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। সংসদীয় আসন সীমানা পুনর্নির্ধারণের কাজ স্থগিত রাখার আহ্বানও জানিয়েছে দলটি। স্বাধীনতাবিরোধী ও ধর্মভিত্তিক দলের নিবন্ধন না দিতে সুনির্দিষ্ট বিধান করার দাবিও জানিয়েছে তারা। রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) তৃতীয় দফা সংলাপ শনিবার শুরু হয়েছে। সকালে ইসি সচিবালয়ে ওয়ার্কার্স পার্টির সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে সংলাপ শুরু হয়। ওয়ার্কার্স পার্টির পর বাংলাদেশের সাম্যবাদী দলের সঙ্গে বৈঠক করে ইসি। এরপর গণতন্ত্রী পার্টির সঙ্গে সংলাপ হয়। দুপুর ২টায় জাতীয় পার্টির (এরশাদ) সঙ্গে সংলাপে বসে ইসি। সংলাপ শেষে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন সাংবাদিকদের বলেন, "রাজনৈতিক দলের নিবন্ধন সংক্রান্ত কমিশনের আইনে অঙ্গ সংগঠন রাখার বিধানাবলি বাদ দেওয়ার সুপারিশ ইসি করেছে। স্বাধীনতাবিরোধী ও ধর্মভিত্তিক দল যেন নিবন্ধিত হতে না পারে, সে জন্যও সুনির্দিষ্ট বিধান রাখার সুপারিশ করেছি আমরা।" তিনি জানান, ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে উপজেলার আগে সংসদ নির্বাচনের দাবি জানিয়ে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি জানানো হয়েছে। এছাড়া সংসদীয় আসন সীমানা পুনর্নির্ধারণের কাজ স্থগিত রাখতেও বলা হয়েছে। মেনন বলেন, "রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পর নির্বাচন কমিশনার কিছু সিদ্ধান্তে উপনীত হতে চান বলে প্রধান নির্বাচন কমিশনার আমাদের আশ্বস্ত করেছেন।" সংলাপে মেননের নেতৃত্বে ওয়ার্কার্স পার্টির পাঁচ সদস্যের প্রতিনিধি দলে ছিলেন- দলের সাধারণ সম্পাদক বিমল বিশ্বাস, পলিটব্যুরো সদস্য হায়দার আকবর খান রনো, ফজলে হোসেন বাদশা ও আনিসুর রহমান মল্লিক। ইসির পক্ষে ছিলেন- প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা, নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেন এবং ইসি সচিব মুহাম্মদ হুমায়ুন কবির। বৈঠক শুরুর আগে নির্বাচন কমিশনার ছহুল হোসাইন সাংবাদিকদের বলেন, "আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় দফা সংলাপ শুরু করতে যাচ্ছি। গণমাধ্যমের মাধ্যমে তাদের বক্তব্য শুনেছি, সংলাপে তাদের মতগুলো সরাসরি শুনতে চাই।" ইসির সঙ্গে বৈঠকের পর সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দীলিপ বড়