২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতি মামলায় জামিন পেলেন বিচারপতি ফজলুল

দুর্নীতি মামলায় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা বিচারপতি ফজলুল হককে তিন মাসের জামিন দিয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার সকালে বিচারপতি ফজলুল হক হাইকোর্টে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারপতি এ এফ এম আবদুর রহমান ও বিচারপতি এ এম এমদাদুল হকের অবকাশকালীন বেঞ্চ আবেদন মঞ্জুর করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2008, 08:40 AM

Updated : 26 Aug 2022, 02:20 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি মামলায় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা বিচারপতি ফজলুল হককে তিন মাসের জামিন দিয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার সকালে বিচারপতি ফজলুল হক হাইকোর্টে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারপতি এ এফ এম আবদুর রহমান ও বিচারপতি এ এম এমদাদুল হকের অবকাশকালীন বেঞ্চ আবেদন মঞ্জুর করেন। এর আগে তিনি বিচারপতি জিনাতআরা ও বিচারপতি সৈয়দ মুহাম্মদ জিয়াউল করিমের বেঞ্চে জামিনের আবেদন করেন। ওই বেঞ্চ শুনানির গ্রহণে অস্বীকৃতি জানিয়ে প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেন। প্রধান বিচারপতি আবেদনটি বিচারপতি এ এফ এম আবদুর রহমান ও বিচারপতি এ এম এমদাদুল হকের বেঞ্চে পাঠান। আদেশের পরপরই বিচারপতি ফজলুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি হাইকোর্টের আদেশে খুশি। জামিন পেয়েছি। আমি নিজেই বিচ&