ঢাকা, আগস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তারেক রহমানের মুক্তি প্রক্রিয়া নিয়ে আওয়ামী লীগের সমালোচনার পরিপ্রেক্ষিতে যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদের বলেছেন, এটা সরকারের নয়, আদালতের বিষয়।
খালেদা জিয়া চলতি সপ্তাহেই মুক্তি পেতে পারেন বলে জানিয়েছেন তিনি।
রোববার সচিবালয়ে তারেক রহমানের মুক্তির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে গোলাম কাদের বলেন, "এটি সরকারের নয়, আদালতের বিষয়। আদালতের মাধ্যমে তিনি (তারেক রহমান) জামিন পাচ্ছেন। আর বিচার বিভাগ তো স্বাধীন।"
তারেকের মুক্তি প্রক্রিয়ার সমালোচনা করে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম শনিবার বলেছিলেন, তাকে (তারেক) মুক্তি দিলে দুর্নীতির অভিযোগে আর কাউকে আটক রাখার অধিকার সরকারের থাকে না।
বিচারাধীন ১২টি মামলার আসামি তারেক রহমান স
bdnews24