২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন নির্বাচনী আইন: সহজ শর্তে বাধ্যতামূলক নিবন্ধন, আছে 'না' ভোটও

'না' ভোটের বিধান, সর্বোচ্চ তিন আসনে প্রার্থীতা, প্রার্থী হতে ভোটার হওয়া বাধ্যতামূলক, প্রার্থীকে ৮ দফা তথ্য প্রদান এবং নির্বাচনে অংশ নিতে রাজনৈতিক দলের নিবন্ধন বাধ্যতামূলক করে জারি হয়েছে নতুন নির্বাচনী আইন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2008, 05:46 AM

Updated : 26 Aug 2022, 02:16 PM

ৃমঈনুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, আগস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- 'না' ভোটের বিধান, সর্বোচ্চ তিন আসনে প্রার্থীতা, প্রার্থী হতে ভোটার হওয়া বাধ্যতামূলক, প্রার্থীকে ৮ দফা তথ্য প্রদান এবং নির্বাচনে অংশ নিতে রাজনৈতিক দলের নিবন্ধন বাধ্যতামূলক করে জারি হয়েছে নতুন নির্বাচনী আইন। রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ ১৯ আগস্ট ১৯৭২-এর গণপ্রতিনিধিত্ব আদেশ, (সংশোধন) অধ্যাদেশ ২০০৮ নামের অধ্যাদেশে স্বাক্ষর করে নতুন আইনটি জারি করেন। গেজেট আকারে প্রকাশ হওয়ার পর বৃহস্পতিবার সংশোধিত অধ্যাদেশটি হাতে পেয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মুহম্মদ হুমায়ুন কবির। সংশোধিত অধ্যাদেশে, রাজনৈতিক নিবন্ধন শর্তাবলীতে বেশ সহজতর করা হয়েছে। নির্বাচন কমিশন প্রস্তাবিত শর্তাবলী অনেক শিথিল করেছে সরকার। তবে নির্বাচনে অংশ নিতে রাজনৈতিক দলের নিবন্ধন বাধ্যতামূলক এবং শুধু নিবন্ধিত দলগুলোর জন্যই জোট করার সুযোগ রাখা হয়েছে হয়েছে বিধিতে। রাজনৈতিক দলের নিবন্ধন বিধি: দলের নিবন্ধনের শর্তের মধ্যে রয়েছে- স্বাধীন হওয়ার পর থেকে দলকে কমপক্ষে ১টি আসন লাভ অথবা যে কোনো ১টি নির্বাচনে অংশগ্রহণকৃত আসনে প্রদত্ত মোট ভোটের ৫ শতাংশ ভোট লাভ অথবা অন্যুন ১০ টি প্রশাসনিক জেলায় দলের কার্যকর জেলা কমিটি এবং অন্যুন ৫০ টি উপজেলা/ মেট্রোপলিটন থানার কার্যকর অফিস ও কমিটি থাকতে হবে। এ শর্ত ছাড়াও রাজনৈতিক দলের গঠনতন্ত্রে বিধান থাকতে হবে: দলের অভ্যন্তরে গণতন্ত্র চর্চায় কেন্দ্রীয় কমিটিসহ সকল পর্যায়ে কমিটির সদস্য নির্বাচন; ৩৩ শতাংশ পদ মহিলাদের জন্য সংরক্ষণের লক্ষ্যমাত্রা ২০২০ সালের মধ্যে অর্জন; এবং শিক্ষক, ছাত্র ও প্রতিষ্ঠানের শ্রমিদের অঙ্গ সংগঠন থাকতে পারবে না (স্ব স্ব ক্ষেত্রে স্বাধীনভাবে সংগঠিত হতে এবং রাজনৈতিক দলের সদস্য হতে বাধা থাকবে না) এবং সংসদ নির্বাচনের প্রার্থীর প্যানেল তৃণমূল থেকে তৈরি হওয়ার পর কেন্দ্রীয় পার্লামেন্টারি বোর্ড প্রার্থী চূড়ান্ত মনোনয়ন দেবে। রাজনৈতিক দলসহ বিভিন্ন স্তরে সংলাপ শেষে ইসি উপদেষ্টা পরিষদে অনুমোদনের জন্য এ বছর ১২ মে মাসে প্রস্তাবনা আকারে অধ্যাদেশটি আইন মন্ত্রণালয়ে পাঠায়। এরপর ১৩ জুলাই ও ৬ আগস্ট দুই দফা অনুমোদনের পর মন্ত্রণালয় পরীক্ষা-নিরীক্ষা শেষে সংশোধন আকারে অধ্যাদেশটি জারি হয়। গণ প্রতিনিধিত্ব আদেশে আরো যা আছে