২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একক সিদ্ধান্ত নিয়ে নির্বাচনকে অনিশ্চয়তায় ফেলবেন না: আশরাফুল

সরকারের একক কোনও সিদ্ধান্ত জাতীয় নির্বাচনকে অনিশ্চয়তার মুখে ফেলতে পারে- এ আশঙ্কা প্রকাশ করে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2008, 01:29 PM

Updated : 26 Aug 2022, 02:15 PM

ঢাকা, আগস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের একক কোনও সিদ্ধান্ত জাতীয় নির্বাচনকে অনিশ্চয়তার মুখে ফেলতে পারে- এ আশঙ্কা প্রকাশ করে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেছেন, "আপনারা (সরকার) একক সিদ্ধান্ত নিতে যাবেন না। আপনাদের একক সিদ্ধান্ত বাংলাদেশের ভবিষ্যতের জন্য ভালো হবে না। এতে আসন্ন সংসদ নির্বাচনটি অনিশ্চিত হয়ে পড়তে পারে। আলোচনা করে প্রতিটি বিষয় মীমাংসা করা হোক। তাহলে নির্বাচনের পরিবেশ সৃষ্টি হবে।" ১৫ আগস্ট উপলক্ষে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মিলন হলে মঙ্গলবার ওই আলোচনা সভা হয়। সরকারের সঙ্গে আরেক দফা সংলাপে বসতে মঙ্গলবার প্রধান উপদেষ্টাকে চিঠি দিয়েছে আওয়ামী লীগ। সংলাপে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ও তফসিল ঘোষণা এবং উপজেলা নির্বাচন নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরতে চায় তারা। একই বিষয়ে আলোচনার আগ্রহের কথা জানিয়ে একই দিন নির্বাচন কমিশনকেও আওয়ামী লীগের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান অবিলম্বে সংসদ নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানান। জরুরি অবস্থা তুলে নেওয়ারও আহ্বান জানান তিনি। জিল্লুর রহমান বলেন, "গণপ্রতিনিধিত্বশীল সরকার ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারে না।" এ জন্য সবার আগে জাতীয় নির্বাচন করার দাবি জানান তিনি। আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 'জাতির পিতা' ঘোষণারও দাবি জানান। তিনি বলেন, "আমরা এক সময় ছিলাম বাঙালি স