২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারাবন্দী খালেদা জিয়ার জন্মদিন পালন করলেন দলের নেতাকর্মীরা

মিলাদ মাহফিল, বিশেষ কারাগারের সামনে অবস্থান ও কেক কাটার মধ্য দিয়ে শুক্রবার দলীয় চেয়ারপার্সনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। কারাবন্দী অবস্থায় এটিই খালেদা জিয়ার প্রথম জন্মদিন ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2008, 06:06 AM

Updated : 26 Aug 2022, 02:15 PM

ঢাকা, আগস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিলাদ মাহফিল, বিশেষ কারাগারের সামনে অবস্থান ও কেক কাটার মধ্য দিয়ে শুক্রবার দলীয় চেয়ারপার্সনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। কারাবন্দী অবস্থায় এটিই খালেদা জিয়ার প্রথম জন্মদিন । ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ তাকে গ্যাটকো দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়। এটি খালেদা জিয়ার ৬৪ তম জন্মদিন। ১৯৪৫ সালে দিনাজপুরে জন্মগ্রহণ করেন তিনি। খালেদা জিয়ার জন্মের প্রকৃত তারিখ নিয়ে রাজনৈতিক মহলে কিছু বিতর্ক আছে। সা