২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জলিলের সাময়িক মুক্তি আরো এক মাস বাড়ল

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিলের সাময়িক মুক্তির মেয়াদ আরো এক মাস বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার এক সরকারি আদেশে এতথ্য জানিয়ে বলা হয়, এই মেয়াদ আর বাড়ানো হবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2008, 12:54 PM

Updated : 26 Aug 2022, 02:12 PM

ঢাকা, আগস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিলের সাময়িক মুক্তির মেয়াদ আরো এক মাস বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার এক সরকারি আদেশে এতথ্য জানিয়ে বলা হয়, এই মেয়াদ আর বাড়ানো হবে না। আদেশে বলা হয়, "সাময়িক মুক্তিকালীন আগের দেওয়া শর্তাবলী বহাল থাকবে এবং যথাসময়ে বাংলাদেশে ফেরত আসতে হবে।" এ নিয়ে চতুর্থ দফায় তার মুক্তির মেয়াদ বাড়ল। নতুন বর্ধিত মেয়াদ হবে ১১ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। জলিল বর্তমানে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে গত ২ মার্চ আব্দুল জলিলকে এক মাসের মেয়াদে সাময়িক মুক্তি দেয় সরকার। পরদিন তিনি সিঙ্গাপুর রওনা হন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদককে ২০০৭ সালের ২৮ মে গ্রেপ্তার করা হয়। কারাগারে অসুস্থ হয়ে পড়লে ১৫ জুলাই তাকে ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়। তিনি কিডনি, হৃদরোগ ও চোখের সমস্যায় ভুগছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমইউএ/জিএনএ/১৮৪৪ ঘ.