ঢাকা, আগস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধভাবে সম্পত্তি অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে বৃহস্পতিবার অভিযোগ গঠন করেছে আদালত।
এর মধ্য দিয়ে এ মামলায় কোকোর বিচার শুরু হলো।
সংসদ ভবনের বিশেষ জজ আদালত-৭ এর বিচারক মো. সিরাজুল ইসলাম অভিযোগ গঠন করে আগামী ১৩ আগস্ট সাক্ষ্য নেওয়ার দিন ধার্য করেছেন।
তবে কোকোর আইনজীবী মো. তাহেরুল ইসলাম তৌহিদ অভিযোগ করেছেন, আসামির নিযুক্ত আইনজীবীর অনুপস্থিতিতেই তার মক্কেলের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "অভিযোগ গঠনের শুনানিতে অ্যাডভোকেট সানাউল
bdnews24