২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জরুরি অবস্থা নির্বাচনের ক্ষতি করেছে: জিল্লুর রহমান

জরুরি অবস্থা নির্বাচনের ক্ষতি করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2008, 01:58 PM

Updated : 26 Aug 2022, 02:12 PM

ঢাকা, আগস্ট ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জরুরি অবস্থা নির্বাচনের ক্ষতি করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান। সোমবার সন্ধ্যায় সিটি ও পৌর নির্বাচন সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এ কথা বলেন তিনি। এদিন চারটি সিটি করপোরেশন ও নয়টি পৌরসভায় ভোট গ্রহণ করা হয়। জরুরি অবস্থার মধ্যেই এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জিল্লুর রহমান বলেন, "জরুরি অবস্থার অভিজ্ঞতা ফলপ্রসূ নয়। জরুরি অবস্থার জন্য 'ভোট কাস্টিং' (ভোট প্রদান) কম হয়েছে। জরুরি অবস্থা নির্বাচনের ক্ষতি করেছে। জনগণের মনে ভয়ভীতি ছিল।" ভোট গ্রহণ প্রক্রিয়ার সমালোচনা করে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বলেন, "ভোটার আইডি কার্ডের সঙ্গে তালিকার ভোটার নম্বরের মিল না থাকায় অনেকেই ভোট না দিয়ে চলে গেছেন। এজন্য ভোট গ্রহণের গতিও মন্থর ছিল।" উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ হয়নি দাবি করে তিনি বলেন, "আওয়ামী লীগ নির্বাচনমুখী দল। আর, জনগণ আরো নির্বাচনমুখী। কিন্তু, জরুরি অবস্থার জন্য নির্বাচন উৎসবমুখর হয়নি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/টিএইচ/এসকে/১৯৪৭ঘ.